
সিলেট আলাপ ডেস্ক :গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মীর মোঃ আব্দুন নাসেরকে বদলি করা হয়েছে। রোববার (২৭ অক্টোবর) জনস্বার্থে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স পার্সনেল ম্যানেজমেন্ট-২ শাখার এক বিজ্ঞপ্তিতে তাকে সি আইডিতে বদলি করা হয়।
বিষয়টি নিশ্চিত করে মীর মোঃ আব্দুন নাসের বলেন, পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনার আলোকে আজ ঢাকার সিআইডিতে যোগদানের উদ্দেশ্যে গোলাপগঞ্জ মডেল থানা হতে ছাড়পত্র গ্রহন করছি।
তিনি আরো বলেন, অতি দ্রুত চলে যাওয়ার প্রাক্কালে সকল শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনদের সাথে দেখা করা সম্ভব হলো না বলে আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে আমি অতি অল্প সময়ে গোলাপগঞ্জের মানুষের যে ভালোবাসা ও সহযোগীতা পেয়েছি তা চিরদিন অন্তরে রবে। আমি সকলের কাছে আমার ও আমার পরিবারের জন্য দোয়া কামনা করছি।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// আবরার
