1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

জৈন্তাপুরে পাথরবাহী ট্রাকে মিললো ১৮৪ বস্তা ভারতীয় চিনি, আটক ২

  • প্রকাশের সময় : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে পাথরবাহী ট্রাক হতে ১৮৪ বস্তা ভারতীয় চোরাই চিনি আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট-তামাবিল মহাসড়কের বিরাইমারা কদমখাল এলাকায় মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১টায় জৈন্তাপুর মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) শংকর চন্দ্র দেবের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স অভিযান পরিচালনা করে পাথরবাহী ট্রাক ( ঢাকা মেট্রো-ট-২৪-৭৩৭৯) এ তল্লাশি চালিয়ে পাথরচাপা দিয়ে কৌশলে লুকিয়ে রাখা ১৮৪ বস্তা ভারতীয় চিনি সহ ট্রাক আটক করা হয়। এসময় ট্রাকচালক ও তার সহকারি দুইজনকে আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন নওগাঁ সদরের চকমহাদেব গ্রামের মোস্তাক আলীর ছেলে মো. রকি বাবু (২৬), মান্দা উপজেলার শাহাপাড়া গ্রামের মো. সাব্বির হোসেন (১৯)। আটককৃত চিনির আনুমানিক বাজারমূল্য প্রায় ৩১ লক্ষ ১৪ হাজার টাকা।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, চোরাচালানের চিনি অটকের ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে আটক দুইজন সহ পলাতক একজনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। আটক দুইজনকে বুধবার সকালে আদালতে সোপর্দ করা হয়।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আবরার

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park