1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

বিএনপি নেতা মিছবাহুল কাদির ফাহিমের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

  • প্রকাশের সময় : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :সিলেট জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, লক্ষীপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা কানাডা প্রবাসী মিছবাহুল কাদির ফাহিমের আশু রোগ মুক্তি কামনা করে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) শোভাকাঙ্খিদের উদ্যোগে বাদ জোহর কালেক্টরেট জামে মসজিদে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, বিএনপির সহ ক্ষুদ্র ঋন বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরী, নাছিম হোসাইন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী। এছাড়াও জেলা ও মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।

মিছবাহুল কাদির ফাহিমের আশু রোগ মুক্তি কামনার পাশাপাশি বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া,ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান এর সুস্থতা ও আরাফাত রহমান কোকো ও স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রাহমানের মাগফেরাত কামনা করে মহান আল্লাহর দরবারে মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ ও জাতির মঙ্গল এবং জুলাই -আগষ্ঠ-আন্দোলনে শহীদ গনের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আবরার

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park