
সিলেট আলাপ ডেস্ক :ওমরাহ করতে সৌদি আরবে গেছেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইসচেয়ারম্যান ও গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নুমান উদ্দিন মুরাদ।
বুধবার (২৩ অক্টোবর) গোলাপগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির সংবর্ধনা অনুষ্ঠানে অংশ গ্রহণ করে দুপুর ২ টার দিকে সিলেট ওসমানী বিমানবন্দরে যান। সেখান থেকে ৫ টা ১০ মিনিটের সময় বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশে রওনা হন নুমান উদ্দিন মুরাদ। তাঁহার বড় দুই বোন শাহানারা খানমও রুমি বেগম নুমান উদ্দিন মুরাদের সঙ্গে আছেন।
বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহদপ্তর সম্পাদক আজিজ খান বলেন, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নুমান উদ্দিন মুরাদ “মহান আল্লাহর অশেষ রহমতে বড় দুই বোনসহ পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরব গিয়ে পৌছিছেন। সকলে উনার জন্য দোয়া করবেন।” ওমরাহ শেষে আগামী ৭ নভেম্বর দেশে ফিরবেন নুমান উদ্দিন মুরাদ।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// আবরার
