1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

গোলাপগঞ্জে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

  • প্রকাশের সময় : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪

গোলাপগঞ্জ : গোলাপগঞ্জে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে রিমন আহমদ (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের রফিপুর দক্ষিণ মাইজভাগ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রিমন পেশায় সিএনজি অটোরিকশা চালক ছিল। সে রফিপুর দক্ষিণ মাইজভাগ গ্রামের ইসরাব আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, চাচাতো ভাই বদরুল ও সাদিক আহমদের মধ্যে মোটরসাইকেল বিক্রির ১০ হাজার টাকা নিয়ে বিরোধ চলে আসছিল। এই টাকা নিয়ে সালিশ বৈঠক হলেও কোন সমাধান হয় নি। সম্প্রতি সাদিক মোটরসাইকেলটি আটকে রাখেন। শুক্রবার সন্ধ্যায় এ নিয়ে দুপক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়। এ ঘটনায় রিমন আহমদ বদরুলের পক্ষে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে একই গ্রামের মজির উদ্দিনের ছেলে সাদিক আহমদ উত্তেজিত হয়ে রিমনকে ছুরিকাঘাত করে। তাৎক্ষনিকভাবে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মীর মোহাম্মদ আব্দুন নাসের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামী গ্রেফতার অভিযানে থাকায় বিস্তারিত জানাতে পারছি না।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আবরার

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park