1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০

  • প্রকাশের সময় : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :হবিগঞ্জের আজমিরীগঞ্জে গ্রাম পঞ্চায়েতের সালিশে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে নারীসহ উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।

রোববার (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় উপজেলার শিবপাশা ইউনিয়নের পশ্চিমভাগে এই সংঘর্ষ হয়।

এতে গুরুতর আহত অবস্থায় একজনকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা পাশের বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিবপাশা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান নলীউর রহমান তালুকদার গ্রুপের সস্তু মিয়া ও সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আমজাদ তালুকদার গ্রুপের জুনেল তালুকদারের সাথে জমি সংক্রান্ত বিষয় নিয়ে গ্রাম পঞ্চায়েতের একটি সালিশ বৈঠক চলছিল। সালিশের শেষ মুহূর্তে সস্তু মিয়ার লোকজন ও জুনেল মিয়ার লোকজনের মধ্যে বাক বিতণ্ডা বাধে। এক পর্যায়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হন।

শিবপাশা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো.গোলাম মোস্তফা বলেন, জমি সংক্রান্ত বিষয়ে একটি সালিশ বৈঠকে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// হামজা

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park