1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

বানিয়াচংয়ে কৃষককে কুপিয়ে হত্যা

  • প্রকাশের সময় : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :হবিগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে সাহাব উদ্দিন (৩৭) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

রবিবার (১৩ অক্টোবর) দুপুরে জেলার বানিয়াচং উপজেলার মন্দরী গ্রামে এ ঘটনা ঘটে।

সাহাব উদ্দিন ওই গ্রামের আলিম উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, মন্দরী গ্রামের পার্শ্ববর্তী একটি বিল নিয়ে আলিম উদ্দিনের সাথে একই গ্রামের শুকুর আলীর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ ঘটনার জের ধরে রবিবার দুপুরে গ্রামের পূর্ব*এলাকায় আলিম উদ্দিনের ছেলে সাহাব উদ্দিনকে একা পেয়ে কুপিয়ে আহত করে প্রতিপক্ষের লোকজন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাহাব উদ্দিনকে মৃত ঘোষণা করেন।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন জানান, দু’পক্ষের মধ্যে পূর্ব বিরোধ ছিল। এ ঘটনার জের ধরে তাদের মধ্যে সংঘর্ষ হয় এবং এতে একজনের মৃত্যু হয়। এখনো কোনো পক্ষ মামলা বা অভিযোগ করেনি। তারপরও পুলিশ অভিযুক্তদের ধরতে অভিযান চালাচ্ছে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আবরাহাম

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park