1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গোলাপগঞ্জ উপজেলা বিএনপির শুভেচ্ছা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নুমান উদ্দিন মুরাদ ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল এক যুক্ত বিবৃতিতে সনাতন ধর্মাবলম্বী সর্ববৃহত্তম উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) গণমাধ্যম পাঠানো এক শুভেচ্ছা বার্তায় বিএনপির নেতৃবৃন্দ বলেন,দেশের প্রতিটি মানুষের ধর্মীয় স্বাধীনতা রক্ষায় বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সংখ্যাগুরু-সংখ্যালঘু তত্ত্বে বিশ্বাস করি না।

যে কোনো ধরনের অশুভ তৎপরতা সম্পর্কে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সজাগ থাকতে হবে উল্লেখ করে তারা বলেন, সব ধর্মের মর্মবাণী শান্তি ও মানবকল্যাণ। হিংসা-বিদ্বেষ, রক্তারক্তি পরিহার করে সমাজে শান্তি ও সাম্য প্রতিষ্ঠায় ব্রতী হওয়া মানুষ হিসেবে আমাদের সবার কর্তব্য। দুর্গাপূজার অন্তর্নিহিত বাণীই হচ্ছে হিংসা, লোভ ও ক্রোধরূপী অসুরকে বিনাশ করে সমাজে স্বর্গীয় শান্তি প্রতিষ্ঠা করা যেখানে ন্যায় ও সুবিচার নিশ্চিত হবে। সেই বাণীকে আত্মস্থ করেই দুর্গাপূজার উৎসবের আনন্দকে সকলে মিলে ভাগ করে নিতে হবে।

তারা ও আরো বলেন, ভয়াবহ দানবীয় শক্তিকে আমরা পরাজিত করেছি, এখন নতুন বাংলাদেশ গড়ার সুযোগ তৈরি হয়েছে। যেখানে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, থাকবে না সাম্প্রদায়িকতা।

সাম্প্রদায়িক সম্প্রীতির ও পুণ্যভূমি সিলেটের গোলাপগঞ্জ অতীত ঐতিহ্যকে সামনে রেখে শাস্তিপূর্ণ পরিবেশে পূজা অনুষ্ঠান সম্পন্নের মাধ্যমে উৎসব আনন্দ সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের অংশগ্রহণে আরও আনন্দময় হবে এ আশাবাদ ব্যক্ত করছি।

বিজ্ঞপ্তি

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আবরাহাম

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park