1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

নারায়নগঞ্জ থেকে অপহৃত শিশু সিলেটে উদ্ধার, গ্রেপ্তার ৩

  • প্রকাশের সময় : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে আদিব হোসেন (১০) নামের এক মাদরাসাছাত্রকে অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে সিলেট থেকে উদ্ধার করেছে পুলিশ। এসময় তিন অপহরণকারীকে আটক করা হয়।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাতে সিলেটের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অপহৃত আদিবের আপন খালাতো ভাই শাহেদসহ অপর দুই অপহরণকারী মাহফুজ ও রাইয়ানকে গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী।

তিনি জানান, মাদরাসাছাত্র আদিবের বাবা বিদেশ থাকায় তার আপন খালাতো ভাই শাহেদ ও মামাতো ভাই নাসিমসহ অভিযুক্তরা তাকে বিমান বন্দরে তার বাবার কাছে নিয়ে যাওয়ার কথা বলে অপহরণ করে। পরবর্তীতে ১০ লাখ টাকা মুক্তিপণ নিতে তাকে সিলেটে নিয়ে এসে একটি আবাসিক হোটেলে আটকে রাখে।

আদিবের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে তথ্য প্রযুক্তি ও বিভিন্ন তথ্যের ভিত্তিতে ভিকটিমকে উদ্ধারসহ তিন অপহরণকারীদের গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

গ্রেপ্তারের পর এ তিনজনের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক আদালতে প্রেরণ করে ৭ দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ। আবেদনের শুনানি রবিবার (৭ অক্টোবর) অনুষ্ঠিত হতে পারে জানিয়েছে আদালত সূত্র।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আবরাহাম

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park