1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

গোলাপগঞ্জে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক শাহীন

  • প্রকাশের সময় : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :গোলাপগঞ্জে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ মো: শাহীন আহমদ নামের এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী। রোববার ভোর ৫টার দিকে ঢাকাদক্ষিণ ইউনিয়নের দত্তরাইল লালমাটি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ৪টি এয়ারগান উদ্ধার করা হয়। এছাড়াও তার কাছে অস্ত্র মেরামতের বিভিন্ন সরঞ্জামাদি ও দেশিয় অস্ত্র (২টি রাম দা, রড, স্টিল পাইপ) পাওয়া যায়।

আটককৃত শাহীন আহমদ ঢাকাদক্ষিণ ইউনিয়নের দত্তরাইল লালমাটি গ্রামের মৃত মরতুজ আলী ছেলে।

জানা যায়, রোববার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর মেজর মাহমুদ (৬৫ ইবি, গোলাপগঞ্জ গ্যাস ফিল্ড) এর নেতৃত্বে ঢাকাদক্ষিণ ইউনিয়নের দত্তরাইল গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এসময় অস্ত্রসহ শাহীন আহমদকে আটক করে সেনাবাহিনীর গোলাপগঞ্জ গ্যাস ফিল্ড ক্যাম্পে নিয়ে আসা হয়। এরপর সকাল ৯টার দিকে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার এস আই আনন্দ জানান, আটককৃত আসামীকে থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আবরাহাম

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park