1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

গোলাপগঞ্জে প্রাইভেট কারের ধাক্কায় বিয়ানীবাজারের বৃদ্ধা নিহত

  • প্রকাশের সময় : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :গোলাপগঞ্জের এমসি একাডেমি ও কলেজে পাশে সিলেট-জকিগঞ্জ সড়কে প্রাইভেট কারের ধাক্কায় রফিয়া বেগম (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) রাত ১১ টার দিকে এ ঘটনাটি ঘটে।

এ সময় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেটের আল হারামাইন হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

জানা যায়, নিহত রফিয়া বেগম (৬০) বিয়ানীবাজার উপজেলার ছরিয়া গ্রামের মজির উদ্দিনের স্ত্রী। তিনি এমসি একাডেমী ও কলেজের সামনে পায়ে হেঁটে তার বড় মেয়ে তানজিনা আক্তার (৪৫) এর বাসা হতে ছোট মেয়ে হেলেন বেগম (৪০) এর বাসায় যাওয়ার জন্য সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক সড়ক পারাপার হওয়ার সময় একটি সাদা রংয়ের প্রাইভেট কার যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-গ- ১৫-৮৪২৯ ধাক্কা মেরে ফেলে দিয়ে প্রাইভেট কারটি রাস্তার পাশের খাদে পড়ে যায় ও ড্রাইভার পালিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মীর মোঃ আব্দুন নাসের।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আবরাহাম

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park