1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

কোম্পানীগঞ্জে পিতার উপর অভিমান করে কিশোরীর আত্নহনন

  • প্রকাশের সময় : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার রাধানগর গ্রামে গলায় ফাঁস দিয়ে তামান্না (১৬) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) রাত ১২টায় নিজ বাড়ির আঙ্গিনায় গাছের সাথে ওড়না পেঁচিয়ে ফাঁস দেওয়া অবস্থায় তার দেহ উদ্ধার করা হয়।

সে পূর্ব ইসলামপুর ইউনিয়নের রাধানগর গ্রামের ফখর উদ্দিনের মেয়ে।

নিহতের পিতা জানান, তিনি বারকি নৌকা খুঁজতে দিনভর বাড়ির বাহিরে ছিলেন। রাত ১০টায় বাড়িতে এসে ভাত খেতে চাইন স্ত্রী জাহানারা বেগম ও মেয়ে তামান্নার কাছে। ঘরে কোনো তরকারি না থাকায় ভাত দিতে একটু গড়িমসি করেন তারা। ক্ষুধার্ত ফখর উদ্দিন এসময় রাগান্বিত হয়ে মেয়েকে চড়-থাপ্পড় মারেন। পরে ঘর থেকে বের হয়ে যায় তামান্না।

রাত সাড়ে ১১টায় অনেক খোঁজাখুঁজি করে তাকে বাড়ির পাশে একটি গাছের সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। নিজের ওড়নায় গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার নিথর দেহ উদ্ধার করা হয়।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান।

ওসি বলে, খবর পেয়ে সাথে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। প্রাথমিকভাবে জানা গেছে- পারিবারিক কলহের কারণে মেয়েটি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আবরাহাম

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park