1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

বিয়ানীবাজার-চন্দরপুর সড়কে অংশের যানজট নিয়ন্ত্রণের নামে চাঁদা আদায়

  • প্রকাশের সময় : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪

বিয়ানীবাজার প্রতিনিধি :বিয়ানীবাজার-চন্দরপুর সড়কে চাঁদা আদায়কে কেন্দ্র করে একদিকে রাস্তায় লেগে থাকে যানজট। অন্যদিকে টাকা দিতে না চাইলে যানবাহন চালকদের সঙ্গে আদায়কারীদের ঝগড়া বিবাদ লেগে থাকে। প্রকাশ্যে এভাবে চাঁদাবাজির ঘটনা ঘটলেও বিষয়টি জানেন না স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা ও পুলিশ প্রশাসনের দায়িত্বশীলরা।

জানা গেছে,বিয়ানীবাজার-চন্দরপুর সড়কের সংস্কারাধীন বেজগ্রাম-তিলপাড়া অংশের যানজট নিয়ন্ত্রণের নামে স্থানীয় একটি চক্রের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সরজমিনে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ওই চক্রকে রাস্তার উপর যানবাহন থামিয়ে চাঁদাবাজি করতে দেখা গেছে।

বিয়ানীবাজার-চন্দরপুর সড়কের বেজগ্রাম-তিলপাড়া অংশের প্রায় ৪৫০ মিটার রাস্তার আরসিসি ঢালাই কাজ বর্তমানে চলমান রয়েছে। ইতোমধ্যে সড়কের অর্ধেক অংশের আরসিসি ঢালাইয়ের কাজও সম্পন্ন হয়ে গেছে। নির্ধারিত দিন শেষে বাকি অংশের আরসিসি ঢালাই সম্পন্ন করবে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে এমন সুযোগে স্থানীয় কয়েকজন যুবক সড়কের উভয় পাশে অবস্থান নিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণের নামে যানবাহন চালকদের নিকট থেকে ইচ্ছেমাফিক চাঁদা উত্তোলন করছেন।

চাঁদা আদায়কারী বলছেন, স্থানীয় এলাকাবাসীর কথায় তারা এ কাজ করছেন। তবে ওই এলাকায় খোঁজ নিয়ে এ ধরনের কোন সিদ্ধান্ত নেয়া হয়নি বলে জানা গেছে।

এ বিষয়ে মাথিউরা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আমান উদ্দিন এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমাদের পরিষদ থেকে যানজট নিরসনের নামে চাঁদা উত্তোলনের কোন সিদ্ধান্ত নেয়া হয়নি কিংবা কাউকে দায়িত্ব দেয়া হয়নি। এ ধরনের কর্মকাণ্ড অপরাধ উল্লেখ করে এ বিষয়ে তিনিও প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী শামীম জানান, চাঁদা উত্তোলনের একটি ভিডিও ফুটেজ আমি পেয়েছি। পরে থানা পুলিশকে বিষয়টি অবগত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ প্রদান করেছি।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনামুল হক চৌধুরী বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। ঘটনার সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আবরাহাম

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park