1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সিলেট সীমান্তে ভারতে পালালোর চেষ্টাকালে ৪ যুবক আটক

  • প্রকাশের সময় : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টাকালে চার যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ডোনা বিজিবি ক্যাম্পের টহল দল মিকিরপাড়া সীমান্ত এলাকার ১৩৩২ নম্বর পিলারের কাছ থেকে তাদের আটক করে।

আটককৃতরা হলে, ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার চরকোচিয়া গ্রামের মান্নান মোল্লার ছেলে আজগর মোল্লা, একই গ্রামের শেখ আক্তারের ছেলে মিজানুর রহমান, তার সহোদর বজলার শেখ ও একই গ্রামের আব্দুর রহমানের ছেলে শাখাওয়াত কবির। আটকদের কানাইঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি।

পুলিশের জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, ভারতের পালানোর জন্য তারা স্থানীয় মিকিরপাড়া গ্রামের আওয়ামী লীগ নেতার ভাই শাহিন আহমদের সঙ্গে যোগাযোগ করে। ভারতে যাওয়ার জন্য তাকে ২৪ হাজার টাকা দিয়েছিলেন তারা। সোমবার তার বাড়িতে রাত যাপনের পর মঙ্গলবার ভারত যাওয়ার জন্য তাদের বাড়ি থেকে বের হলে সীমান্তে বিজিবির হাতে আটক হন।

জিজ্ঞাসাবাদে তারা আরও জানায়, এরআগেও তারা অবৈধভাবে ভারতে গিয়ে সে দেশের পশ্চিমবঙ্গের কলকাতায় ফেরি করে বিভিন্ন পণ্য বিক্রি করতেন। এবারও সেই উদ্দেশ্যে কানাইঘাট সীমান্ত দিয়ে ভারত যেতে চাচ্ছিলেন।

শাহিন আহমদ মিকিরপাড়া গ্রামের কালা মিয়ার ছেলে। তার ভাই সেলিম উদ্দিন লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেও জানান স্থানীয়রা।

ডোনা বিজিবি ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হাবিলদার শাহজাহান বলেন, মিকিরপাড়া সীমান্ত এলাকা দিয়ে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের সময় ফরিদপুর জেলার চার ব্যক্তিকে আটক করা হয়। বিজিবি বাদী হয়ে তাদের বিরুদ্ধে অনুপ্রবেশের ঘটনায় কানাইঘাট থানায় মামলা দায়ের করেছে।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, বিজিবি এখনো মামলা দায়ের করেনি। মামলার পর তাদের আদালতে পাঠানো হবে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আবরাহাম

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park