1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

ক্যাম্পাস সংস্কারে শাবি শিক্ষার্থীদের ১৩ দাবি

  • প্রকাশের সময় : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :সাধারণ শিক্ষার্থীদের বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরার লক্ষ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) নতুন প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে।

রবিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে সংবাদ সম্মেলন করে ‘শাবিপ্রবি সংস্কার আন্দোলন’ নামে এই প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ ঘটে।

এসময় ক্যাম্পাস সংস্কারে শিক্ষার্থীরা ১৩ দফা দাবি উত্থাপন করেন। সংবাদ সম্মেলনে দাবিগুলো তুলে ধরেন নতুন প্ল্যাটফর্মের আহবায়ক হাবিবুর রহমান মাসরুর।

দাবিগুলোর মধ্যে রয়েছে- ক্যাম্পাসে লেজুড়ভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা, দ্রুত ক্লাস-পরীক্ষার উদ্যোগ, সেশনজট কমাতে চার মাসে আগামী ২ সেমিস্টার শেষ করা, বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে রোডম্যাপ প্রকাশ ও বাস্তবায়নের পূর্ব পর্যন্ত সুস্পষ্ট নীতিমালারভিত্তিতে সিট প্রদান, ছাত্র আন্দোলনে হামলাকারী, হুমকিদাতা এবং হলে অস্ত্র ও মাদকের সাথে জড়িতদের সনাক্ত করে আইনে আওতায় আনা। দাবির মধ্যে আরও রয়েছে- গত ১৫ বছর ক্যাম্পাসে ছাত্রলীগের নির্যাতনের বিবচার ও মিথ্যা মামলার শিকার শিক্ষার্থীদের মামলা প্রত্যাহার ও ক্ষতিপূরণ প্রদান, রেজিস্ট্রার বিল্ডিংয়ে হয়রানিমুক্ত সেবা নিশ্চিত, লাইব্রেরিতে পর্যাপ্ত বইয়ের ব্যবস্থা করা, শহিদ রুদ্রসেনের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান ও তাঁর স্মৃতি স্মরণের স্থায়ী উদ্যোগ গ্রহণ করা। গবেষণায় শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত, গবেষণা ফান্ডে শিক্ষার্থীদের জন্য বরাদ্দ রাখা, কোন শিক্ষার্থীর আর্টিকেল পাবলিশ হলে গবেষণা পুরস্কার প্রদান, বিদেশে উচ্চশিক্ষার জন্য টেকসই শিক্ষা সহায়তা প্রকল্প চালু এবং গুচ্ছ পদ্ধতি থেকে বের করে শাবিতে স্বতন্ত্র ভর্তি পরীক্ষা চালু করা।

১৩ দফা দাবির মধ্যে আরও রয়েছে- পোষ্য ও মুক্তিযোদ্ধার নাতি-নাতনি কোটা বাতিল, পরিবহন সেবার মান উন্নয়ন এবং গাড়ি ও রুট সংখ্যা বৃদ্ধি, শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকল্পে মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতের পাশাপাশি নিয়মিত কর্মশালার আয়োজন করা।

সংবাদ সম্মেলনে উত্থাপিত দাবিগুলো স্মারকলিপির মাধ্যমে উপাচার্যের কাছে তুলে ধরা হবে বলে জানান শিক্ষার্থীরা।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আনিসা

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park