1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সিলেটে বিএনপির ৩১ নেতাকর্মী খালাস

  • প্রকাশের সময় : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :আওয়ামী লীগ সরকার পতনের পর রাজনৈতিক হয়রানিরমূলক মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির ৩১ নেতাকর্মীরা।

রোববার (২২ সেপ্টেম্বর) ২০১৫ সালে দায়ের করা একটি রাজনৈতিক মামলা থেকে খালাস পেয়েছেন তারা।

এদিন বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনের মামলা থেকে তাদের খালাস প্রদান করেন সিলেটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক।
আসামি পক্ষের আইনজীবী টিমের সদস্য অ্যাডভোকেট আব্দুল মুকিত অপি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ২০১৫ সালে দেশব্যাপী বিএনপির অবরোধ আন্দোলন চলাকালে সিলেটের কোতোয়ালি থানায় পুলিশ বাদী হয়ে বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে এ মামলাটি করেছিল।

খালাস পাওয়া নেতাদের মধ্যে হলেন, বিএনপি ও স্বেচ্চাসেবক দলের সাবেক কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট সামছুজ্জামান জামান, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা, সিলেট মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুব চৌধুরী, মহানগর বিএনপি নেতা ও ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম নাচন ও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ।

রায়ের পর এক প্রতিক্রিয়ায় বিএনপি ও অংগসংগঠনের নেতাকর্মীরা বলেন, শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের আমলে বিচার বিভাগ থেকে অনেক অবিচার হয়েছে। পুলিশের এ মিথ্যা মামলায় দীর্ঘ ৯ বছরের এ হয়রানির দায় কে নেবে? বিচার বিভাগ থেকে যেন আর কোনো অবিচার না হয়।

তারা বলেন, নতুন প্রজন্ম আর কথার ফুলঝুরি শুনতে চায় না তাই নতুন ধারার রাজনীতি ও সরকার প্রতিষ্ঠার লড়াই জারি রাখতে হবে। কেউ হাজার হাজার কোটি টাকা পাচার করে দেবে আর কেউ দুই বেলা খেতে পারবে না এ বৈষম্যের রাজনীতি বিএনপি আর চলতে দেবে না। প্রত্যেকে তার সামর্থ অনুযায়ী ব্যবসা করবে ও মেধার ভিত্তিতে চাকরি করবে সেরকক একটা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করাটাই আমাদের লক্ষ্য। জাতীয় সংসদকে একটি প্রকৃত জবাবদিহিমূলক সংসদ হিসেবে গড়ে তুলতে হবে। একটি গণতান্ত্রিক, সাম্য ও মানবিক মর্যাদার বাংলাদেশ গড়ে তুলতে পারলে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রক্ত এবং আত্মত্যাগ প্রকৃত মর্যাদা পাবে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আনিসা

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park