1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

হবিগঞ্জে পানিতে পড়ে প্রাণ গেল দুই বোনের

  • প্রকাশের সময় : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :হবিগঞ্জের লাখাইয়ে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বামৈ ইউনিয়নের নোয়াগও গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হল ওই গ্রামের সোহাগ মিয়ার শিশু কন্যা সুষি আক্তার (৫) ও তার বোনের মেয়ে বর্ষা আক্তার (৪)।

স্থানীয়রা জানান, সুষি ও বর্ষা নামে ওই দুই শিশু সকলের অগোচরে বর্ষার পানিতে বাড়িরের পাশে গোসল করতে নামে। এক পর্যায়ে তারা পানিতে ডুবে তলিয়ে যায়। পরে বিষয়টি আঁচ করতে পেরে অনেক খোঁজাখুঁজির পরেও স্থানীয় লোকজন তাদের সন্ধ্যান পাননি। এক পর্যায়ে মরদেহ ভেসে উঠলে তাৎক্ষণিক তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে লাখাই উপজেলা স্বাস্থ্যকমপেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মঞ্জুরুল আহসান জানান, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তাদের মৃত্যু হয়েছে। স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বার) অরনজিত দাস বলেন, একসাথে দুই বোনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আনিসা

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park