1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

কুলাউড়ায় স্ত্রীর মৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যে স্বামীর মৃত্যু

  • প্রকাশের সময় : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :মৌলভীবাজারের কুলাউড়ায় অসুস্থ স্ত্রী মারা যাওয়ার একদিন পরই মৃত্যুর কোলে ঢলে পড়লেন অসুস্থ স্বামী সর্বজন সুপরিচিত জাতীয় পার্টির নেতা মো. মবশ্বির আলী। দুজনই দীর্ঘদিন যাবৎ দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে স্বামী মবশ্বির আলী কুলাউড়ার চৌধুরী বাজারের নিজ বাড়িতে এবং তার স্ত্রী রাজনগর উপজেলায় শ্বশুরবাড়িতে শয্যাশায়ী ছিলেন।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে তার স্ত্রী রাজনগর উপজেলার পাঠানটুলায় শ্বশুরবাড়িতে মৃত্যুবরণ করেন। স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে শ্বশুরবাড়িতে গিয়ে জানাজা শেষ করে বিকেলে তার কনিষ্ঠ ভাই হারুনুর রশিদের মৌলভীবাজারস্থ বাসায় চলে যান তিনি।

সেখানে থাকা অবস্থায় শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে তিনি নিজেও মৃত্যুর কোলে ঢলে পড়েন। তাদের উভয়ের মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মবশ্বির আলী জীবিত অবস্থায় জাতীয় পার্টির রাজনীতির সাথে সক্রিয় ছিলেন। এ ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন।

মবশ্বির আলীর ভাই হারুনুর রশিদ জানান, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি ৩ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার চৌধুরী বাজার জিএস কুতুব শাহ দাখিল মাদ্রাসা মাঠে মরহুমের জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আনিসা

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park