1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

ওসমানী বিমানবন্দরে যুক্তরাজ্য বিএনপি নেতা মুশাহীদ তালুকদার কে সংবর্ধনা

  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :যুক্তরাজ্য বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মুশাহীদ তালুকদার বলেছেন, স্বৈরাচারী শেখ হাসিনা বিগত ১৭ বছর ধরে বিএনপি নেতাকর্মীদের নির্যাতন, ঘুম, খুন, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। তার নির্যাতনে নেতাকর্মীরা পরিবার-পরিজন ছেড়ে পালিয়ে থাকতে হয়েছে। বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া অসুস্থ থাকার পরেও তাকে দেশের বাইরে নিয়ে চিকিৎসা করাতে দেওয়া হয়নি। এই স্বৈরাচারী শেখ হাসিনা তার নেতা কর্মীদের সাথে নিয়ে দেশটাকে লুটেপুটে খেয়েছে, যারা এদের দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছে তাদেরকে নির্যাতন করা হয়েছে। ফ্যাসিবাদের লজ্জাজনক পতনের পর পরাজিত শক্তি এবং সুবিধাবাদীরা সমাজে নৈরাজ্যে সৃষ্টিতে লিপ্ত। এদেরকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে।

তিনি শুক্রবার (২০ সেপ্টেম্বর) বেলা ১টায় যুক্তরাজ্য থেকে দেশে প্রত্যাবর্তনকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিএনপির অঙ্গ সংগঠনের উদ্যোগে সংবর্ধনা প্রদানকালে সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফছর খান এর পরিচালনায় উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক খিজির আহমদ এনু, সিলেট জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অর্জুন ঘোষ, জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আহমদ নাজিম পান্না, যুক্তরাজ বিএনপি নেতা আলহাজ্ব আশরাফ হোসেন, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সাফরান আহমদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য আবির হাসান মুহিন, সদস্য শফিক আহমদ, মানবাধিকার কর্মী দেলোয়ার হোসেন খান, লন্ডন যুবদলের সহ-সভাপতি লায়েক মিয়া, যুবদল নেতা শওকত আহমদ, স্বেচ্ছাসেবক দল নেতা জাহাঙ্গীর আহমদ, যুবদল নেতা জামাল আহমদ, সফিক মিয়া, জালাল আহমেদ হৃদয়, মো: রুবেল আহমেদ, স্বপন আহমেদ, মাসুম মির্জা,আব্দুর রহিম, ফাহাদ আহমেদ, বাদশা আহমেদ প্রমুখ।

উল্লেখ্য, দীর্ঘ ১৫ বছর পর দেশে আসলেন যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক সম্পাদক মুশাহীদ তালুকদার। বিজ্ঞপ্তি

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আনিসা

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park