1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

গোলাপগঞ্জে নদীভাঙনে বিলীন শতবর্ষের প্রাচীন মসজিদ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :সিলেটের গোলাপগঞ্জ উপজেলার প্রাচীনতম শতবর্ষ পুরনো পাঞ্জেখানা মসজিদটি বিলীন হয়ে গেছে সুরমা নদীর গর্ভে।

গ্রামের প্রবীণদের সাথে কথা বলে জানা যায়, এশিয়ার মধ্যে প্রাচীনতম মসজিদগুলোর একটি হবে এটি। এক প্রবীণ বলেন, তাঁর দাদাও তৎকালীন সময়ে এটিকে পুরাতন মসজিদ হিসেবে জানতেন। এলাকার অনেকেই মনে করছেন, মসজিদটির বয়স আনুমানিক ৩০০ বছর। তবে মসজিদটির বয়সের সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি।

মসজিদের আঙিনা ও সীমানা প্রাচীর অনেক আগেই নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছিল। অবশেষে সম্প্রতি মসজিদটিও হারিয়ে গেল সুরমার ভাঙনে। এত পুরাতন একটি মসজিদ রক্ষা করতে না পারা দুঃখজনক মনে করছেন এলাকাবাসী।

এদিকে এলাকার বিশিষ্টজন মনে করছেন, গোলাপগঞ্জ উপজেলায় সুরমা নদীতে বিগতদিনের অপরিকল্পিত বালু উত্তোলনের ফলে স্কুল, মসজিদ, বাড়িঘর বিলীন হচ্ছে সুরমা নদীতে। যেসব এলাকায় নদীভাঙনের প্রকোপ বেশি, সেখানে যদি পর্যাপ্ত পরিমাণে সিমেন্ট, কংক্রিট, ব্লক (সিসি ব্লক) ফেলে নদীতীরকে মজবুত করা যেত, তাহলে নদীপাড়ের অনেক ঘরবাড়ি, মসজিদ ও শিক্ষাপ্রতিষ্ঠান রক্ষা করা যেত।

এ বিষয় জানতে গোলাপগঞ্জের ১নং বাঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদকে মুঠোফোনে কল দিলেও তিনি কল রিসিভ করেননি।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আমিন

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park