1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

২৪ সেপ্টেম্বর থেকে সিলেটে বন্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা চলাচল

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :সিলেটে এবার ব্যাটারিচালিত যানবাহনের বিরুদ্ধে কঠোর হচ্ছে ট্রাফিক বিভাগ। আগামী ৭দিন পর সিলেটের রাজপথ থেকে তুলে নিতে হবে এজাতীয় সব যানবাহন।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সিলেট মহানগরীর ট্রাফিক বিভাগ থেকে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

ট্রাফিক বিভাগ জানায়, আগামী ২৪ সেপ্টেম্বর থেকে মহানগরীর প্রধান প্রধান সড়কসহ গুরুত্বপূর্ণ সব সড়কে ব্যাটারি চালিত রিকসা, অটোরিকসা এবং রেজিস্ট্রেশন বিহীন সিএনজিচালিত ফোরস্ট্রোকসহ এ ধরনের অবৈধ যানবাহন চলাচল করতে পারবেনা।

ওইদিন থেকে এসব যানবাহন চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়ার পাশাপাশি ব্যাটারিচালিত ও অন্যান্য অবৈধ যানবাহন আটক করারও ঘোষণা দেয়া হয়।

এছাড়াও সিএনজিচালিত অটোরিকশা বা ফোরস্ট্রোকের মালিক ও চালকদের আগামী ৭ দিনের মধ্যে যে সব ফোর স্ট্রোক সিএনজি সিলেট মেট্রোপলিটন এলাকায় চলাচল করবে সেগুলোতে সবুজ রঙের উপরে হলুদ বর্ডার দিয়ে চিহ্নিত করতে হবে এবং মেট্রো এলাকার বাইরের ফোরস্ট্রোক বা সিএনজিচালিত অটোরিকসা সবুজ রঙের উপর সাদা রঙের বর্ডার দিয়ে চিহ্নিত করতে হবে।

তাছাড়া মেট্রো এলাকার বাইরের সিএনজিচালিত অটোরিকসাগুলোকে মহানগর এলাকায় কঠোরভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়।

দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগকে এ ব্যাপারে সহায়তার জন্য সব নাগরিক, মোটরযান মালিক ও চালকদের অনুরোধ জানিয়েছে সিলেট মহানগর ‍পুলিশের ট্রাফিক বিভাগ।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আমিন

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park