1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

হবিগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ককে কুপিয়ে জখম

  • প্রকাশের সময় : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :হবিগঞ্জের চুনারুঘাটে বৈষম্যবিরোধী আন্দোলনের এক সমন্বয়কে কুপিয়ে জখম করা হয়েছে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

রোববার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে চুনারুঘাট পৌর শহরের বড় মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে বলে চুনারুঘাট থানার ওসি হিল্লোল রায় জানান।

আহত কামরুল ইসলাম (২০) চুনারুঘাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মিজান মিয়ার ছেলে। তিনি ছাত্র আন্দোলনে সমন্বয়কের ভূমিকায় ছিলেন।

স্থানীয় ছাত্রদলের ছেলেরা তার ওপর এ হামলা চালায় বলে অভিযোগ কামরুলের।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি হিল্লোল রায় বলেন, সম্প্রতি চুনারুঘাট বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক কামরুল ইসলামের ফেইসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে তার সঙ্গে কথা কাটাকাটি হয় কয়েকটি ছেলের। এর জের ধরে রাতে তাকে বেধড়ক পেটানোর পাশাপাশি কুপিয়ে জখম করা হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

ওসি হিল্লোল রায় বলেন, এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আমিন

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park