1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ বিতরণ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বন্যা পরবর্তী গৃহ পুণর্বাসনের লক্ষ্যে বিভিন্ন ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ২৩ টি পরিবারকে নগদ ৫ হাজার টাকা করে ও ২০ জন কৃষককে ধানের চারা কেনার জন্য নগদ অর্থ সহায়তা করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে জেএফএস এন্ড ফ্রেন্ডস যুক্তরাষ্ট্র, ইতালি ও যুক্তরাজ্যে বসবাসকারী পতনঊষার ইউুিনয়নের প্রবাসীদের অর্থায়নে পতনঊষারে গ্রামবাংলা সমাজ কল্যাণ পরিষদে এ নগদ অর্থ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান।

উসমানগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক টিপুল আলীর সভাপতিত্বে ও মাহিদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পতনঊষার ইউপি সদস্য আব্দুল হান্নান, সমাজসেবক রিপন দত্ত বিমল, আফসার খান প্রমুখ।

অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন ইউনিয়নের ২৩ টি পরিবারকে গৃহ পুণর্বসনের লক্ষ্যে নগদ ৫ হাজার টাকা করে ১ লাখ ১৫ হাজার ও ২০ জন কৃষককে ধানের চারা কেনার জন্য নগদ ২০ হাজার টাকা অর্থ সহায়তা করা হয়েছে।
এছাড়া যুক্তরাষ্ট্রে বসবাসকারী পতনঊষার ইউনিয়নের প্রবাসীদের অর্থায়নে আরও ৮টি পরিবারকে অর্থ সহায়তা প্রদান করা হবে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আমিন

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park