1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

মাতৃহীন কিশোারি কন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :প্যরালাইসিস রোগে শয্যাশায়ী অতিদরিদ্র পরিবারের অসহায় বাবার ১২ বছরের মাতৃহীন কিশোারি কন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে।

অভিযুক্ত আসামির নাম ইলিয়াস আহমদ ওরফে ইলাস (২৫)। সে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের ব্রাম্মণগাঁও গ্রামের মন্তাজ আলীর ছেলে।

৮ সেপ্টেম্বর রবিবার রাতে ভিকটিমের চাচা বাদী হয়ে থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে ওই মামলাটি দায়ের করেছেন।

সোমবার বিকেলে বিজ্ঞ আদালত থেকে প্রাপ্ত মামলার এজাহার ও ভিকটিম সুত্রে জানা যায়, উপজেলার উওর বড়দল ইউনিয়নের ব্রাম্মণগাঁও গ্রামের মন্তাজ আলীর ছেলে ইলিয়াস আহমদ ওরফে ইলাস কাজের সুবাধে একই ইউনিয়নের গুটিলা গ্রামে ভগ্নিপতির বাড়িতে বসবাস করে আসছিলো।

গেল শনিবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ভগ্নিপতির প্রতিবেশী বসতবাড়ির বাসিন্দা প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে অতিদরিদ্র পরিবারের অসহায় এক বয়োবৃদ্ধ বাবার বসতঘরের দরজা খুলে বয়োবৃদ্ধ’র ঘরে থাকা মাতৃহীন ১২ বছরের কিশোরী কন্যাকে জোর পূর্বক ধর্ষণ চেষ্টা করে ইলিয়াস।

ওই সময় অপর প্রতিবেশী পরিবারের লোকজন কিশোরীর চিৎকার শুনে এগিয়ে আসলে ইলিয়াস কৌশলে পালিয়ে যায়।

সোমবার বিকেলে জানতে চাইলে তাহিরপুর থানার ওসি এস এম মাইন উদ্দিন গণমাধ্যমকে বলেন, রবিবার রাতে মামলা দায়েরের পর পরই অভিযান চালিয়ে অভিযুক্ত আসামি ইলিয়াসকে পুলিশ গ্রেফতার করেছে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আমিন

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park