1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

কানাইঘাটে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু, আহত ২

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :সিলেটের কানাইঘাটে একটি নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও দুইজন।

সোমবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় পৌরসভার দারুল উলূম মাদরাসার পাশে অবস্থিত একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় এ ঘটনা ঘটে।

বিদ্যুৎস্পৃষ্টে নিহত নির্মাণ শ্রমিক কামরুল ইসলাম (২০) উপজেলার লখাইরগ্রামের (কুল্লা) আজিজুর রহমান আজই’র ছেলে।

এ ঘটনায় আহত আরও দুই নির্মাণ শ্রমিক হলেন পৌরসভার গোবিন্দপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে আসাদ আহমদ (১৬) ও শ্রীপুর গ্রামের শফিকুল হকের ছেলে আলিম উদ্দিন (৬০)।

স্থানীয় সূত্রে জানা যায়, নির্মাণাধীন ওই ভবনের একটি কক্ষে জানালার গ্রীলের কাজ করার সময় অসাবধানতাবশত ভবনের একটি বৈদ্যুতিক লাইনের সাথে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই গুরুতর আহত হন কামরুল ইসলাম, আসাদ আহমদ ও আলিম উদ্দিন। পরে তাদেরকে উদ্ধার করে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কামরুল ইসলামকে মৃত ঘোষণা করেন। এসময় বিদ্যুৎস্পৃষ্টে আহত অপর দু’জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার জানান, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সূত্রপাত জানতে পুলিশ কাজ করছে।’

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আমিন

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park