1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

কেমন আছেন সিলেট আওয়ামী লীগের নেতারা

  • প্রকাশের সময় : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতন হয়। এর মধ্যদিয়ে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পট-পরিবর্তন হয়। শেখ হাসিনার ভারতে পালিয়ে যান। তার পালানোর পরই আত্মগোপন করেন সিলেট আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা। এঁদের অনেকেই সুযোগ বুঝে কৌশলে সীমান্ত পেরিয়ে আশ্রয় নেন ভারতে। সেখান থেকে কয়েকজন দুবাই ও লন্ডন পাড়ি জমিয়েছেন।

সম্প্রতি ভারত সফর করে আসা দুই ব্যবসায়ী ও ঠিকাদার জানিয়েছেন, ভারতে পাড়ি জমানো আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের কয়েকজন নেতার সঙ্গে মেঘালয় রাজ্যের শিলং এবং পশ্চিমবঙ্গের কলকাতা শহরে দেখা হয়েছে। তাদের ভাষ্য মতে, দেশত্যাগী নেতাদের বেশির ভাগই এই দুই শহরের পাশাপাশি আসামের করিমগঞ্জ ও গৌহাটিতে থাকছেন। যাদের পাসপোর্টে ভারতের ভিসা লাগানো রয়েছে- তাদের অনেকেই দল বেধে রাজ্য শহর ভ্রমণও করছেন। আর্থিক অনটনেও পড়েছেন কেউ কেউ।

শিলং ফেরত এ্ক ব্যবসায়ী জানান, ওই শহরের পুলিশবাজারে একটি বহুতল হোটেলেই রয়েছেন সিলেট আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের শতাধিক নেতা। তাদের কয়েকজনের সঙ্গে দেখা হয়েছে, কথাও হয়েছে। কিন্তু তাদের চেহারা দেখে মনে হয়েছে- তারা খুব ভালো নেই। চোখেমুখে ছিল আতঙ্কের ছাপ।

তিনি বলেন, শিলং শহরে পাওয়া কয়েকজন সিলেটী জানিয়েছেন, শিলং শহরে থাকা আওয়ামী লীগ নেতারা ঘুরছেন,আড্ডা দিচ্ছেন। সকাল-সন্ধ্যায় পুলিশবাজারে দলবেধে খাওয়া-দাওয়া সারছেন। অনেকেই আর্থিক সঙ্কটে পড়েছেন।তবে, অন্যরা সামলে নিচ্ছেন। বিদেশ থেকেও টাকা আসার খবর শোনা গেছে।

চিকিৎসার উদ্দেশ্যে কলকাতা যাওয়া এক ঠিকাদার জানান, ওই শহরের একটি রেস্টুরেন্টে দেখা হয়েছে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মৌলভীবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিউল আলম নাদেলের সঙ্গে।তবে কথা হয়নি। সালাম বিনিময় হয়েছে। তার সঙ্গে ওই রেস্টুরেন্টে আরও কয়েকজন ছিলেন। তাদের কেউই পরিচিত নন।

সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, ৫ আগস্ট সরকার পতনের পর কৌশলে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ও সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট রণজিৎ সরকার, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ও সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদ ও বিধান কুমার সাহা, জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ ও মহানগর শাখার সাধারণ সম্পাদক নাঈম আহমদ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খান, সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম, ওয়ার্ড কাউন্সিলর রুহেল আহমদ, জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল হান্নান। এদের মধ্যে সাবেক সিটি মেয়র আনোয়ারুজ্জামান ও সাবেক সাংসদ হাবিব দু’জনই যুক্তরাজ্য প্রবাসী। ভারত থেকে তাঁরা যুক্তরাজ্যে চলে গেছেন।

এছাড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক এমদাদ রহমান দুবাই ও সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ পাড়ি জমিয়েছেন লন্ডনে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আমিন

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park