1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

হবিগঞ্জে নতুন এসপি মোঃ রেজাউল হক খান

  • প্রকাশের সময় : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :হবিগঞ্জের নতুন পুলিশ সুপার (এসপি) পদে যোগদান করছেন মোঃ রেজাউল হক খান। শনিবার (৩১ আগস্ট) নবাগত পুলিশ সুপার হিসেবে যোগদান করেন তিনি। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে ফুল দিয়ে স্বাগত জানান।

মোঃ রেজাউল হক খান ২৪তম বিসিএস (পুলিশ) ক্যাডারের একজন চৌকস কর্মকর্তা। তিনি পাবনা জেলার সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। এর পূর্বে তিনি পুলিশ একাডেমি সারদা, রাজশাহীতে সুনামের সঙ্গে কাজ করেছেন।

নবাগত পুলিশ সুপারের দায়িত্বগ্রহণকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হাসিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ শামসুল হক, সহকারী পুলিশ সুপার (বাহুবল সার্কেল) আবুল খয়ের, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) নির্মলেন্দু চক্রবর্তী সহ হবিগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তাগণ।

এরআগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাক্ষরিত এক প্রজ্ঞাপনে মো: আক্তার হোসেনকে বদলি করে মো: রেজাউল হক খানকে হবিগঞ্জে পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেয়া হয়।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// মার্জান

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park