1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

মৌলভীবাজারে রক্তের বন্ধন সামাজিক সংগঠনের উদ্যোগে ত্রাণ বিতরণ 

  • প্রকাশের সময় : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
Oplus_131072

নিউজ ডেস্ক : ভারত থেকে আসা উজানের নদীগুলোর বাঁধ খুলে দেয়ায় নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, মৌলভীবাজার, সিলেট, খাগড়াছড়িসহ দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বেশ কয়েকটি জেলা পাহাড়ি ঢল ও বন্যার কবলে পড়েছে। একইসঙ্গে, দেশের উত্তরাঞ্চলেও বন্যার দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে মৌলভীবাজারে বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে রক্তের বন্ধন সামাজিক সংগঠন।

মৌলভীবাজারে মানুষ বাড়িঘর ফেলে গবাদিপশু নিয়ে আশ্রয় কেন্দ্র গুলোতে গিয়ে আশ্রয় নিয়েছে।

বন্যার এই ভয়াবহ পরিস্থিতিতে দলমত নির্মিশেষে অসহায় বানবাসি মানুষের পাশে এসে দাড়িয়েছে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ।

পানি বন্দি মানুষের পাশে রয়েছে রক্তের বন্ধন সামাজিক সংগঠন। রবিবার (২৫ আগস্ট) সকাল থেকে সকল সদস্যদের সাথে নিয়ে সংগঠনের সাধারণ সম্পাদক লিমন আহমদ মৌলভীবাজার বন্যা বন্যাকবলিত এলাকায় শুকনা খাবার, বিশুদ্ধ পানি, খাবার সেলাইন ও বাচ্চাদের জন্য চানাচুর চিপস বিতরণ করেন।

এসময় মুটফোনে রক্তের বন্ধন সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আবু সুফিয়ান উজ্জল এর সাথে যোগাযোগ করার হলে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কিছু কুচক্রী মহল আমাকে মানব সেবা থেকে দূরে রাখতে চায়। তার জন্য বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় আমি ব্যবসায়িক কাজে বিদেশে ছিলাম। তারপরও সিলেট এবং গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন মামলায় আমাকে আসামি করা হয়েছে যাতে আমি মানব সেবা থেকে দূরে থাকি। আমি নোংরা রাজনীতির শিকার। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল তাই প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, সুষ্ঠু নিরপেক্ষ তদন্তর পেরিপেক্ষিতে ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ রইল। আমি আশা করি সঠিক তদন্তের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরো বলেন, অর্থ সম্পদের চাইতে সমাজ সেবামূলক কার্যক্রমের প্রতি আমার আকর্ষণ বেশি। আজকের এই দিনে অসহায়দের পাশে থাকতে পারায় তিনি অনেক খুশি। ভবিষ্যতে ও তিনি সাধারণ মানুষের পাশে থাকতে চান বলে আমাদের জানান।

এসময় উপস্থিত ছিলেন, রক্তের বন্ধন সামাজিক সংগঠনের সহ সাধারণ সম্পাদক আবু তাহেরুল ইসলাম (মুহিন), গ্রন্থ ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সজিদ আহমদ, সদস্য মুনা, হাছান,নহেনু, জায়েদ, রাহিদ, ছামি, বাবলা ও মৌলভীবাজার মানবসেবা সামাজিক সংগঠন কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা উপদেষ্টা সৈয়দ আহসান আক্তার দোলন, নির্বাহী কমিটি ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহমান প্রমুখ।

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park