1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সিলেটে আবাসিক হোটেল থেকে ৬ নারী-পুরুষ আটক করলো ছাত্ররা

  • প্রকাশের সময় : সোমবার, ১২ আগস্ট, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :সিলেটের নগরের দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বর এলাকার একটি আবাসিক হোটেল থেকে অসামাজিক কার্যকলাপরত অবস্থায় ১ নারী ও ৫ পুরুষকে আটক করেছে শিক্ষার্থীরা।

রবিবার (১১ আগস্ট) রাত ৯টার দিকে হুমায়ুন রশিদ চত্বর এলাকার রমনা সুপার মার্কেটে অবস্থিত হোটেল মার্টিন আবাসিকে তল্লাশি চালিয়ে এ ৬ জনকে আটক করে তারা।

শেষ খবর পাওয়া পর্যন্ত- অসামাজিক কার্যকলাপরত ৬ জনকে সেনাবানিহীর হাতে তুলে দেওয়ার চেষ্টা চালাচ্ছে শিক্ষার্থীরা।

জানা গেছে, ‘হোটেল মার্টিন আবাসিকে অসামাজিক কার্যকলাপ হচ্ছে’ এমন খবর পেয়ে সিলেটের বর্ডার গার্ড স্কুল ও কলেজ, পাইলট স্কুল ও এমসি কলেজের বেশ কয়েকজন ছাত্র রবিবার রাত ৯টার দিকে হোটেলটিতে তল্লাশি চালায়। এসময় বিভিন্ন কক্ষে অসামাজিক কার্যকলাপরত ১ নারী ও ৫ পুরুষকে আটক করে। এসময় হোটেলে থাকা আরও কয়েকজন নারী-পুুরুষ পালিয়ে যায়।

এর আগে শনিবার (১০ আগস্ট) সন্ধ্যায় সিলেট নগরের সুরমা মার্কেটে অবস্থিত ‘সুরমা আবাসিক হোটেল’-এ এভাবে তল্লাশি চালায় শিক্ষার্থীরা। তবে এসময় কাউকে আটক করতে পারেনি তারা। শিক্ষার্থীদের উপস্থিতি টের পেয়ে ৪ নারী ও ৩ পুরুষ ছাদে গিয়ে পালিয়ে যান বলে জানা গেছে। এ তল্লাশিতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি কলেজ-ভার্সিটির ছাত্র অংশগ্রহণ করেন।

উল্লেখ্য নগরের সুরমা মার্কেটে অবস্থিত ‘সুরমা আবাসিক হোটেল’ একটি মিনি পতিতালয়। বছরের পর বছর ধরে এই হোটেলে দিন-রাত চলে অসামাজিক কার্যকলাপ। বিভিন্ন সময় চাপের মুখে পুলিশ প্রশাসন ‘আই-ওয়াশ’ অভিযান দিলেও এখানে পতিতা-কারবারের মূল হোতারা থাকেন ধার-ছোঁয়ার বাইরে। এছাড়া অসামাজিক কার্যকলাপের দায়ে নারী-পুরুষদের আটক করলেও কিছুদিনে মধ্যে তারা বেরিয়ে এসে ফের শুরু করেন অপকর্ম। ফলে এ হোটেলে সবসময়ই চলে রমরমা দেহ-বাণিজ্য।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// ফয়ছাল

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park