1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

হবিগঞ্জে ১৭ কেজি গাঁজাসহ কারবারি গ্রেফতার

  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুলাই, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :হবিগঞ্জের চুনারুঘাটে ব্যাটারি চালিত অটোরিকশাযোগে গাঁজা পাচারকালে মোঃ নুরুল ইসলাম (৪২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে চুনারুঘাট থানা পুলিশ।

নুরুল ইসলাম সাটিয়াজুরী ইউনিয়নের পনারগাও গ্রামের আ: গফুরের পুত্র।

শুক্রবার (১২ জুলাই) তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।

এরআগে শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার সহকারী উপপরিদর্শক এএসআই মনির হোসাইনের নেতৃত্বে এএসআই আক্তার হোসেনসহ একদল পুলিশ উপজেলার উবাহাটা ইউনিয়নের মধ্য উবাহাটা দাউদ তাকওয়া মহিলা মাদ্রাসার সামনে অভিযান চালিয়ে নুরুল ইসলামকে আটক করেন এবং তার হেফাজত থেকে ১৭ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।

এছাড়াও মাদক পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারি চালিত অটোরিকশা জব্দ করেন।এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগী পালিয়ে যায়।

এসব তথ্য নিশ্চিত করে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ ওসি হিল্লোল রায় জানান, মাদক বিরোধী এধরনের অভিযান অব্যাহত আছে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// পিনা

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park