1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

গোয়াইনঘাটে বন্যার্ত মানুষের পাশে প্রশাসন,পুলিশ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪

গোয়াইনঘাট প্রতিনিধি :সিলেটের গোয়াইনঘাটে পবিত্র ঈদুল আযহার রাত হতে সৃষ্ট পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় চারদিকে হাহাকার। দূর্ভোগ ভোগান্তির অন্ত নেই। ঘর থেকে বের হলেই শুরু হচ্ছে যন্ত্রনা। বন্যা পরিস্থিতির উন্নতির সাথে সাথে জনভোগান্তি যেন নিত্যকার ঘটনা। বিশেষ করে যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়ে নাজুক পরিস্থিতি তৈরী হওয়াতে মানুষের কষ্টের শেষ নেই।

ঈদুল আযহার আনন্দকে মাটি করে দিয়ে আসা গোয়াইনঘাটবাসির এ দুর্যোগে কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। প্রলয়ংকারী এই বন্যায় আগে থেকেই পূর্ব প্রস্তুতি নিয়ে মাঠে ছিলো উপজেলা প্রশাসন। উপজেলার ৫৬টি বন্যা আশ্রয় কেন্দ্র খোলে তাৎক্ষণিকভাবে জরুরি উদ্ধার তৎপরতা ও যানমাল রক্ষায় রেসকিউ টিম গঠন করে উপজেলা প্রশাসন। পাশাপাশি গোয়াইনঘাট থানা পুলিশ বিভাগ ও সকল পর্যায়ের জনপ্রতিনিধিদের ভূমিকা ছিলো প্রশংসনীয়। বিশেষ করে উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুল ইসলামের চৌকস নেতৃত্বে বড় ধরণের প্রাণহানী ও ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পায় গোয়াইনঘাট।

বন্যা উপদ্রুত এলাকায় জরুরি ভিত্তিতে উদ্ধার তৎপরতা ও বানবাসিদের খাদ্য সহায়তা বিতরণ করে কষ্ট লাঘবে শতভাগ ব্যবস্হা নেন তিনি। শুকনো ও রান্না করা খাবার নিয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুল ইসলাম ও থানার অফিসার ইনচার্জ রফিকুল পিপিএম মানুষের পাশে দাঁড়ালে তাদের মতো ছুটে আসেন জনপ্রতিনিধি ও সচেতন মহলের প্রতিনিধিরাও। উপজেলা প্রশাসনের মাধ্যমে সরকার,বেসরকারি বিভিন্ন উদ্যোগে বানবাসিদের খাবার নিয়ে ছুটে চলার এই তৎপরতা গতকাল পর্যন্তও। গতকাল দিনভর উপজেলার বিভিন্ন স্হানে নৌকায় করে রান্না করা খাবার বিতরণ করছে গোয়াইনঘাট থানা পুলিশ।

গোয়াইনঘাট উপজেলায় বন্যার পানি কমে সার্বিক বন্যা পরিস্থিতি উন্নতির পর বন্যাত্তোর উপজেলা র্বিক ক্ষয়ক্ষতির পরিমাণের তালিকা তৈরির পাশাপাশি জনস্বাস্থ্য নিয়ে মাঠে ব্যস্ত সময় পার করছেন উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুল ইসলাম। গতকাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের ইউ এইচ ও ডাং কিশলয় সাহার সমন্বয়ে একাধিক টিম নিয়ে গোয়াইনঘাট জুড়ে জরুরি স্বাস্থ্যবিধি নিয়ে কাজ করতে দেখা গেছে। নৌকা যোগে উপজেলা সদর থেকে সূদুর প্রত্তন্ত এলাকাতে ঔষুধ,পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট,ওরস্যালাইনসহ বিতরণ করেন। সদ্য সমাপ্ত ভয়াবহ বন্যায় গোয়াইনঘাটের১৩টি ইউনিয়নে মোট গ্রাম ৩১৩টি গ্রাম, ৬৬১৯১টি পরিবার বানের পানির দ্বারা ক্ষতিগ্রস্ত হন। বানবাসিদের খাদ্য সহায়তা পৌছে দিতে সরকার পর্যাপ্ত পরিমাণে বরাদ্দও দেয়।

এখন পর্যন্ত প্রাপ্ত সিংহভাগ জরুরি খাদ্য সহায়তা উপজেলা প্রশাসন বানবাসিদের মাঝে বিতরণ করেছে। প্রাপ্ত বরাদ্দ তালিকা থেকে জানা যায় গোয়াইনঘাট উপজেলায় এখন পর্যন্ত নগদ ৪লক্ষ টাকা, গো খাদ্য ১৮৫ মেঃটন, শুকনো খাবার ৪৫০ প্যাকেট, বিতরণ হয়েছে যার পুরোটাই। এ ছাড়াও পরিস্থিতি বিবেচনায় উপজেলা প্রশাসন জরুরী ভিত্তিতে জিআর তহবিল থেকে ৩ লক্ষ টাকার ৪০০০ মেঃটন চিড়া, ১০০০ মেঃটন গুড় ক্রয় করে তা ২কেজি চিড়া, ২০০ গ্রাম গুড় জনপ্রতিহারে ২শত পরিবারে বিতরণ করা হয়েছে। এছাড়াও স্হানীয় সংসদ সদস্য এমপি ইমরান আহমদের নিজস্ব তহবিল হতে ১ম ধাপে ১৫শত প্যাকেট (কেজি চাল, ১কেজি ডাল, ১লিটার সয়াবিন, ৫০০ গ্রাম লবন, ২কেজি আলু সমন্বয় করে বিতরণ করা হয়। ২য় ধাপে ৩ হাজার মানুষকে কেজি চিড়া, ৫০০ গ্রাম গুড়, ১প্যাকেট মোমবাতি সমন্ময় করে ৩ হাজার প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে। এবারের বন্যায় অসাবধানতাবশত বৈদ্যুতিক দূর্ঘটনায় ২ জন ও নৌ ডুবিতে একজনসহ ৩ টি প্রাণহানী ঘটনা ঘটে। তবে আশংকা থাকলে প্রশাসনের জরুরি ভিত্তিতে ব্যবস্হা নেয়ার কারণে বড় ধরনের কোন রকম দূর্ঘটনা ছাড়াই এ ভয়াবহ বন্যা থেকে গোয়াইনঘাট উপজেলাবাসীর জানমাল রক্ষা করা সম্ভব হয়েছে।

গোয়াইনঘাট জুড়ে বানবাসিদের মধ্যে সরকারের চলমান খাদ্য সহায়তা বিতরণ চলমান রয়েছে এবং প্রয়োজনে তা আরও বাড়ানো হবে উল্লেখ করে উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুল ইসলাম বলেন,উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল সৃষ্ট বন্যায় গোয়াইনঘাটে অনেক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। পরিস্থিতি বিবেচনায় জানমাল রক্ষা ও জরুরি উদ্ধার তৎপরতায় প্রশাসন কাজ করে এবং চ্যালেঞ্জিং এ কাজ সকলের সহযোগিতায় সফলভাবে করা গেছে।

প্রথমে জরুরি উদ্ধার তৎপরতা, পরে খাদ্য সহায়তা বিতরণ এবং এই মুহূর্তে আমরা জনস্বাস্থ্য নিয়ে মাঠে থেকে কাজ করছি। সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি সিলেটের বানবাসিদের বিষয়ে ওয়াকিবহাল এবং তদারকিও করছেন। ইতিপূর্বে গোয়াইনঘাটে মাননীয় প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা বানবাসিদের মাঝে বিতরণ করা হয়েছে। বন্যা উপদ্রুত এলাকায় জানমান রক্ষার্থে আমাদের সার্বক্ষণিক মনিটরিং টিম কাজ করে যাচ্ছে। বন্যা পরিস্থিতি উন্নতির পর এখন থেকে জনগণের জরুরি স্বাস্থ্য নিয়ে আমাদের কার্যক্রম চলমান রয়েছে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// মাহফুজ

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park