1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

ফেসবুকের মন্তব্য নিয়ে বিয়ানীবাজারে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২০

  • প্রকাশের সময় : বুধবার, ২৬ জুন, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :বিয়ানীবাজারে ফেসবুকে মন্তব্য করাকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রায় ঘন্টাব্যাপী চলা এ সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে।

মঙ্গলবার (২৫ জুন) দুপুরে উপজেলার দুবাগ ইউনিয়নের চরিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।

বিভিন্ন সূত্র জানায়, ৩-৪দিন আগে স্থানীয় লন্ডনী বাড়ির সাজুর সাথে ফেসবুকে লেখা নিয়ে কথা কাটাকাটি হয় নয়াবাড়ির এক ব্যক্তির। এর জের ধরে এই দুই গোষ্ঠির মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে একপক্ষ থানায় অভিযোগ করলে মঙ্গলবার সকালে পুলিশ তদন্তে যায়। পুলিশের উপস্থিতিতে দুইপক্ষ সামাজিক নিষ্পত্তি মেনে ১০ হাজার টাকা করে মোড়লদের কাছে জামানত দেন। কিন্তু দুপুরের দিকে বিরোধীয় দুইপক্ষ রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ায়।

এতে উভয়পক্ষের অন্তত ২০জন আহত হয়েছেন। এরমধ্যে হারুন রশীদ, আমজাদ হোসেন, রাহাত আহমদ, পারভেজ আহমদ, মতিউর রহমান, মানিক আহমদ, কামাল হোসেন, মাহবুবুর রহমান, আব্দুল হাফিজ, জসীম উদ্দিন, জাহেদ আহমদ, শিহাব উদ্দিন, নজরুল ইসলাম, আলী হায়দার ও আলী আহমদ বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে চিকিৎসা নিয়েছেন। অপর আহতরা অন্যত্র চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

ভূক্তভোগীরা জানান, ৩-৪দিন থেকে বিষয়টিকে কেন্দ্র করে উত্তেজনা চললেও চেয়ারম্যান-মেম্বাররা সমাধানের কোন উদ্যোগ নেননি। উল্টো তাদের বিরুদ্ধে ইন্ধন প্রদানের অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে চেয়ারম্যান জালাল আহমদ ও ইউপি সদস্য জামিল আহমদ কোন মন্তব্য করতে রাজি হননি।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর বলেন, ওই এলাকায় পানি থাকায় কিছুটা দেরীতে পুলিশ পৌঁছে। আমরা সংঘর্ষ থামিয়ে ইন্ধনদাতা ২-৩জনকে আটক করেছি।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// মাহফুজ

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park