1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

কমলগঞ্জে হাতি দিয়ে প্রকাশ্য দিবালোকে চাঁদাবাজি

  • প্রকাশের সময় : বুধবার, ২৬ জুন, ২০২৪

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :মৌলভীবাজারের কমলগঞ্জে মাহুত নামধারী চাঁদাবাজরা প্রকাশ্য দিবালোকে হাতি দিয়ে দোকান, ফুটপাত, রাস্তায় গাড়ি থামিয়ে জোর করে টাকা আদায় করছে। এমনকি গ্রামাঞ্চলে বাড়িতে বাড়িতে গিয়েও টাকা আদায় করতে বাকি রাখে না তারা। বন্যপ্রাণী লোকালয়ে এনে এভাবে ব্যবহার করা আইনত নিষিদ্ধ হলেও প্রশাসনের নির্লিপ্ততার সুযোগ নিয়ে চলছে এ চাঁদাবাজি।

মঙ্গলবার (২৫ জুন) উপজেলার পৌর এলাকার ২নং ওয়ার্ডের কমলগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কে হাতি দিয়ে টাকা উত্তোলনের এ দৃশ্য দেখা যায়। রাস্তায় গাড়ি থামিয়ে হাতি শুঁড় উঁচু করে চালকদের কাছ থেকে টাকা নিচ্ছে।

অটোরিক্সা চালক শিমুল মিয়া বলেন, হাতি শুঁড় উঁচিয়ে টাকা চাচ্ছে। ১০ টাকা দিলে নিচ্ছে না। কমপক্ষে ২০ টাকা দিতে হচ্ছে। হাতি দিয়ে এই চাঁদাবাজি বন্ধ হওয়া দরকার। চালকদের রাস্তা আটকিয়ে ভয় দেখিয়ে এভাবে টাকা আদায় করা এক ধরনের অত্যাচার।

স্থানীয় সংবাদকর্মী সালাহউদ্দিন শুভ বলেন, নিউজের জন্য তিনি ছবি তুলতে গেলে মাহুত কৌশলে হাতি দিয়ে তাড়া করায়। তাই সামনে থেকে ছবি তুলতে পারেননি তিনি। এ ব্যাপারে তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন।

হাতির পিঠে থাকা মাহুত জানালেন, হাতিটির মালিক উপজেলার ইসলামপুরের। টাকা কেন উত্তোলন করছেন এবিষয়ে জানতে চাইলে তিনি হাতি নিয়ে কৌশলে চলে যান।

বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, হাতি দিয়ে টাকা আদায়কারীদের বিরুদ্ধে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// মাহফুজ

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park