1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সিলেটের সার্বিক ব ন্যা পরিস্থিতির আরও উন্নতি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :সিলেটের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। ধীর গতিতে কমছে নদ নদীর পানি। তবে এখনো বিপদসীমার উপরে রয়েছে সুরমা ও কুশিয়ারার ৩টি পয়েন্টের পানি। এছাড়া অন্যান্য নদীর পানি বিপৎসীমার নিচে রয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে মঙ্গলবার (২৫ জুন) বিকাল ৬টা পর্যন্ত সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বিপৎসীমার ১৩ সেন্টিমিটার, কুশিয়ারার অমলশীদ পয়েন্টে ২০ সেন্টিমিটার, ফেঞ্চুগঞ্জ পয়েন্টে ৯৬ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে।

সিলেট জেলা প্রশাসনের তথ্য মতে, মঙ্গলবার পর্যন্ত সিলেট জেলায় বন্যা আক্রান্ত মানুষ রয়েছেন ৮ লাখ ৩ হাজার ৩৬৫ জন। জেলার ৭৩৪টি আশ্রয়কেন্দ্রে রয়েছেন ১৩ হাজার ১৫৪জন। সোমবার এ সংখ্যা ছিলো ১৩ হাজার ২০৯ জন।

সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সিলেটে ৫৬ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়। আর মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

এদিকে নদ-নদীর পানি কমতে শুরু করায় আশ্রয় কেন্দ্র ছাড়তে শুরুর করেছেন অনেকেই। বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় ২৩ জুন থেকে শর্ত সাপেক্ষে সিলেটের বেশ কয়েকটি পর্যটন কেন্দ্র খুলে দেওয়া হয়েছে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// মাহফুজ

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park