
গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ভাদেশ্বর নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্ণিং বডির নির্বাচন আজ ২৩ জুন রবিবার অনুষ্ঠিত হবে।
নির্বানের প্রিজাইডিং অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মজুমদার জানান নির্বাচনের সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এই নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যথাক্রমে দাতা সদস্য পদে এহতেশামুল আবেদীন চৌধুরী ফরহাদ, সাধারণ শিক্ষক কলেজ শাখায় প্রভাষক পিয়াস তালুকদার, স্কুল শাখায় আজিজুর রহমান খান এবং সংরক্ষিত মহিলা শিক্ষক পদে লাকি বেগম নির্বাচিত হয়েছেন। এছাড়াও সংরক্ষিত মহিলা অভিভাবক পদে কোন প্রার্থী না থাকায় এ পদে নির্বাচন অনুষ্ঠিত হবে না।
শুধু মাত্র ৪ জন সাধারণ অভিভাবক সদস্য পদের জন্য স্কুল শাখায় ৩ জন এবং কলেজ শাখায় ৪ জন মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে স্কুল শাখা হতে ৮০৫ জন অভিভাবক ভোটারদের ভোটে নির্বাচিত হবেন ২জন এবং কলেজ শাখায় ২৭৫ জন অভিভাবকদের সরাসরি ভোটে নির্বাচিত হবেন ২ জন।
স্কুল শাখায় অভিভাবক সদস্য পদে প্রার্থীরা হলেন, তাজ উদ্দিন (১) নং ব্যালট, সাইদুল আলম (২) নং ব্যালট, আব্দুল হামিদ (৩) নং ব্যালট এবং কলেজ শাখায় মো: জয়নাল আবেদীন (১) নং ব্যালট, বুরহান উদ্দিন (২) নং ব্যালট, রাদিব রাহাত (৩) নং ব্যালট, শেখ সকু আলী (৪) নং ব্যালট নিয়ে প্রতিদ্বন্ধিতা করবেন।
এদিকে কে হচ্ছেন স্কুল শাখায় ও কলেজ শাখায় অভিভাবক সদস্য পদে বিজয়ী। এ নিয়ে চলছে নানান জল্পনা কল্পনা। চলছে চুল-চেরা বিশ্লেষণ।সাধারণ অভিভাবকদের লক্ষ্য করা গেছে বিপুল উৎসাহ ও উদ্দীপনা ।
ভোট চলবে বেলা ১০ টা থেকে বিরতিহীন ভাবে বেলা ৪ টা পর্যন্ত ।
