
নিউজ ডেস্ক : টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে সিলেট জেলার প্রায় ১৩ টি উপজেলাই প্লাবিত হয়েছে বন্যার পানিতে।
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার প্রায় সব কয়টি ইউনিয়ন বন্যার পানিতে নিমজ্জিত রয়েছে। মানুষ বাড়িঘর ফেলে গবাদিপশু নিয়ে আশ্রয় কেন্দ্র গুলোতে গিয়ে আশ্রয় নিয়েছে।
বন্যার এই ভয়াবহ পরিস্থিতিতে দলমত নির্মিশেষে অসহায় বানবাসি মানুষের পাশে এসে দাড়িয়েছে সিলেটের সকল শ্রেণির মানুষ। উপজেলার প্রায় অর্ধ লক্ষাধিক মানুষ এবার ঈদ আনন্দ করতে পারেননি।
পানি বন্দি মানুষের পাশে রয়েছে রক্তের বন্ধ সামাজিক সংগঠন। সমাজসেবী এ সংগঠনের সকল সদস্যদের সাথে নিয়ে সংগঠনের প্রতিষ্টাতা সভাপতি আবু সুফিয়ান উজ্জল ত্রাণ নিয়ে ১১ নং শরীফগঞ্জ ও উত্তর বাদেপাশা ইউনিয়নে অবস্থিত সকল আশ্রয় কেন্দ্রে শুকনা খাবার, বিশুদ্ধ পানি, খাবার সেলাইন ও নগদ অর্থ বিতরণ করেন।
আবু সুফিয়ান উজ্জল জানান, অর্থ সম্পদের চাইতে সমাজ সেবামূলক কার্যক্রমের প্রতি তার আকর্ষণ বেশি। আজকের এই দিনে অসহায়দের পাশে থাকতে পারায় তিনি অনেক খুশি। ভবিষ্যতে ও তিনি সাধারণ মানুষের পাশে থাকতে চান।
এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক লিমন আহমদ, গ্রহন্ত্র ও প্রকাশনা বিষয় সম্পাদক সজিদ আহমদ , সদস্য আব্দুল্লাহ আল মামুন, অমিত, শাহি, মাহের, রাহি, আবির, কদর, মারজান, রাহিদ,উজ্জল, পাপ্পু প্রমুখ।