1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সুনামগঞ্জে ঘাস কাটতে গিয়ে ঢলের স্রোতে ডুবে কৃষকের মৃত্যু

  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ জুন, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :সুনামগঞ্জের জগন্নাথপুরে ঘাস কাটতে গিয়ে ঢলের স্রোতে ডুবে রুহুল আমিন (৩৭) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ জুন) বিকেলে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের সাতা গ্রামে এ ঘটনা ঘটে। রুহুল আমিন সাতা গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে গ্রামের হাওরে ছেলে ইয়াছিনকে সঙ্গে নিয়ে গরুর জন্য ঘাস কাটতে যান কৃষক রুহুল আমিন। পরে ঘাস কাটা অবস্থায় হঠাৎ করে নৌকা থেকে বন্যার পানির স্রোতে পড়ে ডুবে যান ওই কৃষক। এসময় তাঁর ছেলে ইয়াছিনের চিৎকারে আশপাশের লোকজন এসে ওই কৃষককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্মরত চিকিৎসক ওই কৃষককে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক তাজুল ইসলাম বলেন, ‘ওই ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তিনি হাসপাতালে আসার আগেই মারা যান।’

এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘রুহুল আমিন শারীরিকভাবে অসুস্থ থাকায় পানি থেকে উঠতে পারেননি। কারো কোন অভিযাগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// মাহফুজ

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park