1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

ঈদের শুভেচ্ছা বিনিময় ও বন্যা সার্বিক পরিস্থিতি নিয়ে এলাকায় শমসের মুবিন চৌধুরী

  • প্রকাশের সময় : বুধবার, ১৯ জুন, ২০২৪
Oplus_131072

নিউজ ডেস্ক: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, গোলাপগঞ্জ, বিয়ানীবাজার উপজেলার তৃণমূল বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষের সঙ্গে ঈদ পুনর্মিলনী এবং ঈদের শুভেচ্ছা ও কৌশল বিনিময় করেছেন তৃণমূল বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শমসের মুবিন চৌধুরী (বীর বিক্রম)। এসময়ে ভাদেশ্বর হেনা কমিউনিটি সেন্টারে সর্বদলীয় মানুষ সহ তৃণমূল বিএনপির নেতাকর্মীদের মিলনমেলায় পরিণত হয়।

মঙ্গলবার (১৮ জুন) রাত ৮ ঘটিকার সময় ভাদেশ্বর হেনা কমিউনিটি সেন্টারে, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং তৃণমূল বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষের ঢল নামে। রাতে উপস্থিত সবার জন্য মেজবানির আয়োজন করেন শমসের মুবিন চৌধুরী (বীর বিক্রম)।

পরে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কৌশল বিনিময় করেন তৃণমূল বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শমসের মুবিন চৌধুরী (বীর বিক্রম)। এসময় উপস্থিত সকলের খোঁজখবর নেন তিনি।

শুভেচ্ছা বিনিময় কালে সংক্ষিপ্ত আলোচনায় তৃণমূল  বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শমসের মুবিন চৌধুরী (বীর বিক্রম) বলেন, আজ ঈদের দ্বিতীয় দিন আমাদের আনন্দের দিন, কিন্তু এখন আমাদের আনন্দ করার সময় নয়, পাহাড়ি ঢোলের কারণে  সিলেট যে অনাকাঙ্ক্ষিত বন্যার সৃষ্টি হয়েছে সেইসব বন্যা কবলিত এলাকার মানুষের পাশে দাঁড়ানো সময় এখন, বলে আমি মনে করি। আমরা চাইলে বন্যাকে থামাতে পারবো না কিন্তু বন্যার ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো সম্ভব্য বলে আমি মনে করি, যদি সময় মত বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে বন্যায় আক্রান্ত মানুষ ও গবাদি পশু এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ আসবাবপত্র  নিরাপদ স্থানে নিয়ে আসা যায় তাহেল বন্যার ক্ষয়ক্ষতির পরিমাণ কমবে বলে আমার মনে হয়।

এসময় তিনি আর বলেন, আমি আমার দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে বলছি, আপনারা বন্যায় কবলিত এলাকা পরিদর্শন করে সার্বিক পরিস্থিতি আমাকে জানান, আমি আমার সাধ্যমত বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াবো।

আমি এই সিলেটে সন্তান, সিলেটের সন্তান হিসেবে আমার খুব কষ্ট হয় যখন শুনি প্রাকৃতিক দুর্যোগে আমার নির্বাচনী এলাকা সহ সিলেটের মানুষ কষ্ট পাচ্ছে। আমি সব সময় আপনাদের পাশে আছি এবং মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ।

শুভেচ্ছা বিনিময় কালে আরও উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিল্পপতি ভাদেশ্বর নাসির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি মাছুম চৌধুরী, ৯ নং আমড়া ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ হাসিন আহমদ মিন্টু, সিলেট জজকোর্টের সহকারী আইনজীবী সমিতির সভাপতি জয়নাল আবদিন, ভাদেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফখরুল ইসলাম, বিশিষ্ট রাজনীতিবীদ ও সমাজ সেবক তমিজ উদ্দিন, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খুরশেদ আলম রিপন, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খায়রুল ইসলাম, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী কার্যনির্বাহী সদস্য এম এ হান্নান, মতিউর রহমান, গোলাপগঞ্জ উপজেলা তৃণমূল বিএনপি সভাপতি মাওলানা সাদিকুর রহমান, সাধারণ সম্পাদক  ইলিয়াস আহমদ, সাংগঠনিক সম্পাদক রিপন আহমদ প্রমুখ।

অনুষ্ঠান শেষে বন্যাকবলিত মানুষের জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন দক্ষিণভাগ জামে মসজিদের ইমাম ও খতিব সৈয়দ রাকিব আল হেলালী।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// মাহফুজ

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park