
সিলেট আলাপ ডেস্ক :গোলাপগঞ্জ উপজেলাসহ দেশ বিদেশে অবস্থানরত সকল বন্ধু-বান্ধব ও আত্বীয় স্বজন সকলকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ফ্রান্স প্রবাসী সালাহ উদ্দিন।
রবিবার (১৬জুন) এক সংবাদ বিজ্ঞপ্তীতে এ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,কোরবানির ঈদ আমাদের মধ্যে আত্মত্যাগ ও আত্মদানের মানসিকতা সঞ্চারিত করে, আত্মীয়স্বজন ও পাড়া-প্রতিবেশীর সঙ্গে সুখ-দুঃখ ভাগাভাগি করে নেওয়ার মনোভাব জাগ্রত করে এবং সহিষ্ণুতার শিক্ষা দেয়।
তিনি আরোও বলেন, কোরবানির মহিমান্বিত শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে মানব কল্যাণে নিজেদের উৎসর্গ করা আমাদের লক্ষ্য হওয়া উচিৎ। তাই আসুন, সবাই নিজেদের আশপাশের অসহায়-দরিদ্র মানুষের পাশে দাঁড়াই। ধর্ম-বর্ণ নির্বিশেষে ঈদের আনন্দ ছড়িয়ে পড়বে সবার মধ্যে। সবাইকে ঈদ মোবারক!
