1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সিলেটে চিনি ছিনতাই ও পাচারকালে আটক ৭

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ জুন, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :সিলেটে ৭ বস্তা চিনি ছিনতাইকালে ৫ ছিনতাইকারীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে সিলেট সদর উপজেলার সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের অ্যাডভেঞ্চার ওর্য়াল্ড পার্কের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, নগরীর চৌকিদেখী এলাকার মাহমুদ আহমদের ছেলে ফাহাদ আহমদ (৩৮), খাসদবির এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে ইসতিয়াক আহমদ রাজু (৩০), চৌকিদেখি এলাকার ইসমাইল আলীর ছেলে খুরশেদ আলম (৩৭), কোতয়োলী থানা এলাকার মো. তোফায়েলের ছেলে মো. লিটন (২৯) ও ছাতক উপজেলার নরা ইসলামপুর গ্রামের ইসকন্দর আলীর ছেলে জুয়েল আহমদ (২৯)।

এছাড়াও অবৈধভাবে চিনি চোরাচালানের সাথে জড়িত আরও ২জন কে আটক করেছে পুলিশ। তারা হলেন, কোম্পানীগঞ্জ থানার রাজাপুর খাগাইল গ্রামের মঈন উদ্দিনের ছেলে লায়েক (১৯) ও একই গ্রামের বিল্লাল হোসেনের ছেলে রাসেল (১৮)।

জানা যায়, চোরাই চিনি নিয়ে কোম্পানীগঞ্জ উপজেলা থেকে সিলেট নগরীতে আসছিল একটি সিএনজি অটোরিকশা। এসময় বেশ কয়েকজন দুর্বৃত্ত চিনি ছিনতাই করতে যান। চিনি ছিনতাইকালে বিমানবন্দর থানার টহল পুলিশ পাঁচজনকে আটক করে। শুক্রবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে বলে জানায় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপির উপকমিশনার আজবাহার আলী শেখ।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// শাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park