1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

নির্বাচনের পূর্বে ভাদেশ্বর নাছির উদ্দীন উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি নির্ধারণের আ’লীগের মতবিনিময়

  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ জুন, ২০২৪

গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে ভাদেশ্বর নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় কলেজের গভর্নিং বডির নির্বাচন সম্পন্ন করার পূর্বে সভাপতি নির্ধারণ নিয়ে চলছে তোরজোড়।

বুধবার (৫ জুন) কলেজের সভাপতি নির্ধারণের জন্য আওয়ামী লীগের সভা অনুষ্ঠিত হয়েছে।

ভাদেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছালিক আহমদের আহবানে সালেক আহমেদের সভাপতিত্বে তার নিজ বাড়িতে ভাদেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগ ও বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদ্কদের উপস্থিতিতে এ জরুরি সভা অনুষ্ঠিত হয়।

সভায় সর্বসম্মতি ক্রমে উপজেলার প্রাচীনতম বিদ্যাপীঠ ভাদেশ্বর নাছির উদ্দিন স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি পদে সাবেক একাধিকবারের ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক শিক্ষামন্ত্রীর বিশ্বস্থ আলহাজ্ব ময়নুল হককে সভাপতি করার জন্য তারা একমত হন। শুধু তাই নয় সভার সিদ্ধান্তগুলো সিলেট-৬ ( গোলাপগঞ্জ বিয়ানীবাজার) আসনের সাংসদ সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বরাবরে প্রেরণ করা হবে বলে তারা ঐক্যমত পোষণ করেন।

মতবিনিময় সভায় আওয়ামী লীগ নেতারা বলেন, গত সংসদ নির্বাচনে নৌকাকে বিজয় করতে যিনি রাতদিন পরিশ্রম করেছেন তাকে বাদ দিয়ে অন্য কাউকে সভাপতি আমরা মেনে নিবোনা।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একজন আওয়ামীলীগ নেতা বলেন, আমরা শুনেছি একটি মহল একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা আওয়ামীলীগের সহসভাপতিকে ভাদেশ্বর নাছির উদ্দিন স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি করার পাঁয়তারা করছে।
অথচ সভাপতি নির্বাচনের সরকারি প্রজ্ঞাপনে ৬.২ ও ৭ এর নিয়মে সরকারি,বেসরকারি বা স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের কোন প্রথম শ্রেণীর সরকারী অবসরপ্রাপ্ত কর্মচারী হওয়ার বিধান রয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখিত যোগ্যতা ওই শিক্ষকের নেই। এছাড়াও এই শিক্ষক বর্তমানে একটি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত রয়েছেন।

ভাদেশ্বর নাছির উদ্দিন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও কলেজের সভাপতি নির্বাচন কমিটির সহকারী সুনীল চন্দ্র দাশ বলেন, বৃহস্পতিবার (৬ জুন) প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এখন প্রিজাইটিং সাহেব যাচাই-বাছাই করবেন। এরপর নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হবে। পরে নীতিমালা অনুযায়ী সাংসদের পরামর্শক্রমে আমরা একজন সভাপতির নাম বোর্ডে প্রেরণ করবো।

এ বিষয়ে ভাদেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের একাধিকবারের সভাপতি এবং ভাদেশ্বর নাছির উদ্দিন স্কুল এন্ড কলেজের একাধিক বারের গভর্ণিং বডির সভাপতি আলহাজ্ব ময়নুল হক বলেন, এলাকার বিভিন্ন শিক্ষানুরাগী, সমাজসেবক, ইউনিয়ন ও উপজেলা আওয়ামী লীগের নেতা কর্মীরা ভাদেশ্বর নাছির উদ্দিন স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতির দায়িত্ব নিতে আমাকে অনুরোধ করছেন। আমি এ বিষয়ে সাবেক শিক্ষামন্ত্রী সাংসদ নুরুল ইসলাম নাহিদ এমপি মহোদয় ও দলের সিনিয়র নেতৃবৃন্দ ও এলাকার সর্বস্তরের মানুষের সাথে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নিবো।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// শাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park