1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

বিএনপি নেতা তামিম ইয়াহয়া’র জামিন নামঞ্জুর

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ মে, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :নাশকতা মামলায় সিলেট জেলা বিএনপির সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক তামিম ইয়াহয়াকে কারাগারে পাঠিয়েছেন সিলেট জেলা ও দায়রা জজ আদালত।

বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে বিশেষ ক্ষমতা আইনের ওই মামলায় আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করলে বিচারক এ কিউ এম নাসির উদ্দিন তার আবেদন নামঞ্জুর করেন।

এরআগে ২২ এপ্রিল উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জন্য জামিন পান তামিম। আজ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে ফের জামিন চাইলে আদালত তা নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে তামিমের আইনজীবী মোছা. শাহানারা বেগম জানান, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত বছরের ২৯ অক্টোবর গোলাপগঞ্জের হেতিমগঞ্জ বাজারে তামিমের নেতৃত্বে হরতাল পালন করে স্থানীয় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠন। এ ঘটনায় পরদিন ৩০ অক্টোবর গোলাপগঞ্জ মডেল থানায় নাশকতা মামলা (১৯/২৩) দায়ের করে পুলিশ। ওই মামলায় তামিম ইয়াহয়াকে প্রধান আসামি করা হলে তিনি চলতি বছরের ২২ এপ্রিল উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জন্য জামিন গ্রহণ করেন।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// শাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park