1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

আলহাজ্ব গৌছ আহমদ এর ৩৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ২৬ মে, ২০২৪

রিমন আহমদ সিলেট : ভাদেশ্বর এর নারী শিক্ষার অগ্রদূত আলহাজ্ব মরহুম গৌছ আহমদ এর ৩৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ শে মে) সকাল ১১ টায় আলহাজ্ব গৌছ আহমদ এর কনিষ্ঠ পুত্র ফয়জুল আহমদ এর আহবানে ভাদেশ্বর সামছি আহমদ কটেজ এ বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবীদ তমিজ উদ্দিনের সঞ্চালনায় ও অবসর প্রাপ্ত সরকারি কর্মকর্তা আতাউর রহমান এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন , ভাদেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ, ভাদেশ্বর দক্ষিণ ভাগ জামেমসজিদ এর ইমাম ও খতিব মোওলানা রাকিব আল হেলালী, মৌলভীবাজার মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সামাদ, ভাদেশ্বর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ সেলিনা আক্তার, দক্ষিণ ভাগ জামেমসজিদের সাধারণ সম্পাদক ইউসুফ আলী মাস্টার, সলিমা খানম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস শহিদ, সলিমা খামন সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সনৎ চন্দ্র দাশ, ভাদেশ্বর এক্সজিম ব্যাংকের ম্যানেজার জয়নাল আবেদীন, বিশিষ্ট সমাজ সেবক মো: আলী হাসান শামীম, সলিমা খানম বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আব্দুর রশিদ, ভাদেশ্বর নাছির উদ্দীন উচ্চ বিদ্যালয় ও কলেজের ম্যানেজিং কমিটির সদস্য নাজিম উদ্দীন।

অনুষ্ঠানে আরোও বক্তব্য রাখেন প্রয়াত গৌছ আহমদের কনিষ্ঠ পুত্র ফয়জুল আহমদ।

বক্তারা বলেন, প্রয়াত মরহুম গৌছ আহমদ ভাদেশ্বর নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বলে, সলিমা খানম সরকারি প্রথমিক বিদ্যালয়, সলিমা খানম বালিকা উচ্চ বিদ্যালয়, ভাদেশ্বর মহিলা ডিগ্রি কলেজ মতো প্রতিষ্টান প্রতিষ্টা করে গেছেন। মরহুম গৌছ আহমদ মহান ব্যক্তি ছিলেন বলে নিজের জন্য চিন্তা না করে ভাদেশ্বর বাসীর কথা চিন্তা করে সারা জীবনের অর্জন এই সব প্রতিষ্টানের পিছনে ব্যয় করেছেন। গৌছ আহমদ এই ভাদেশ্বরে জন্ম গ্রহন করেছেন বলে আজ ভাদেশ্বরের ঘরেঘরে ডিগ্রি পাস মেয়ে পাওয়া যায়। গৌছ আহমদ সব সময় নিজেকে মানুষের সেবায় বিলিয়ে গেছেন। বিনিময়ে তিনি পেয়েছেন মানুষের শ্রদ্ধা ও ভালবাসা। এই দানবীর ব্যক্তি মরেও অমর হয়ে আছেন মানুষের মাঝে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম রিপন, ভাদেশ্বর ইউপি সদস্য জিয়া উল ইসলাম সাদ, ইউপি সদস্য কায়েল আহমদ, বিশিষ্ট সমাজ সেবক আব্দুল করিম, বিশিষ্ট সমাজ সেবক মতিউর রহমান, বিশিষ্ট সমাজ সেবক হেলাল উদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী আকমল হোসেন, সলিমা খানম বালিকা উচ্চ বিদ্যালয় এর ম্যানেজিং কমিটির সদস্য আলী আক্তার, বিশিষ্ট সমাজ সেবক সাদিকুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক রাজু আহমদ, বিশিষ্ট সমাজ সেবক ফাত্তাউর রহমান, কাওছার হোসেন হীরা প্রমুখ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park