1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সিলেটে ‘বিকল্প’ পথে সিটি মেয়র আনোয়ারুজামান

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ মে, ২০২৪

ওয়েছ খছরু :উভয় সংকটে সিলেটের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। একদিকে সিলেট সিটিতে একটি কার্যকর হোল্ডিং কর ব্যবস্থা চালু করতে হবে। যা অতীতের মেয়ররা করতে পারেননি। অন্যদিকে সামাল দিতে হবে জনক্ষোভ। দুই মিলে কিছুটা ‘অস্বস্তি’ আছে তার মধ্যে। এই অবস্থায় বিকল্প পথে হাঁটছেন মেয়র আনোয়ার। ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন রিভিউ বোর্ড গঠন করা হবে। তবে; এতে ক্ষোভ কমছে না। এ কারণে এবার নিজেই শুরু করতে যাচ্ছেন ‘ডায়ালগ’। সিলেট সিটি করপোরেশনের কর্মকর্তারা জানিয়েছেন, আগামীকাল মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী নগরীর একটি কমিউনিটি সেন্টারে হোল্ডিং ট্যাক্সের ব্যাপারে সুধীজনের সঙ্গে মতবিনিময় করবেন।

এখান থেকে তিনি নগরবাসীর পরামর্শ নেবেন। তবে, আন্দোলনে থাকা সিলেট নগরের বাসিন্দারা জানিয়েছেন- ধার্য্য করা হোল্ডিং ট্যাক্স বাতিল করে নতুন ভাবে আলোচনা করে ট্যাক্স প্রণয়ন ছাড়া বিকল্প পথ মেয়রের সামনে নেই। নতুবা সিলেটে আন্দোলন শুরু হবে। ৬ মাস আগে সিলেট সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব গ্রহণ করেন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। এরই মধ্যে তিনি নগরের বড় একটি সমস্যার সমাধান করতে পেরেছেন। এ কারণে নগরবাসীর বাহবা কুড়াচ্ছেন। আর এ সমস্যাটি হলো নগরের হকার সমস্যা। প্রায় দুই যুগ ধরে সিলেটের গুরুত্বপূর্ণ পয়েন্ট দখল করে ব্যবসা করছিল প্রায় ৫ হাজার ভ্রাম্যমাণ হকার। এতে করে নগরে পরিবেশ নিয়ে প্রশ্ন উঠেছিল। সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান ও আরিফুল হক চৌধুরী চেষ্টা করেও বিষয়টির সুরাহা করতে পারেননি। কিন্তু দায়িত্ব গ্রহণের ৪ মাসের মাথায় গত রমজানের আগেই তিনি বিষয়টির সুরাহা করেন। এখন হাত দিয়েছেন নগর সংস্কারে। বিশেষ করে ক্লিন সিলেট করার জন্য যে কার্যক্রম চালাচ্ছেন সেটিও প্রশংসনীয় হচ্ছেন। সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীও এ ব্যাপারে মেয়রের প্রশংসা করেছেন। এখন নগরে শৃঙ্খলা ফেরাতে তিনি কাজ করছেন। বিশেষ করে অবৈধ স্ট্যান্ডকে শৃঙ্খলায় এনে, যানজট দূর করে ক্লিন সিলেট নির্মাণে আরেক ধাপ এগিয়ে যেগে চান। এ কারণে তিনি কয়েক দফা বৈঠক করেছেন সড়ক দখলে রাখা শ্রমিকদের সঙ্গে। এসব বেঠকে স্ট্যান্ড সরানোর বিষয়ে নানা মতামতও এসেছে। পরিবহন শ্রমিকদের সার্বিক বিষয়ে সহযোগিতারও আশ্বাস দিয়েছেন মেয়র আনোয়ার।

নগর কর্মকর্তারা জানিয়েছেন, আলোচনার মাধ্যমে নগরে শৃঙ্খলা ফেরাতে মেয়রের এ উদ্যোগও অনেকখানি এগিয়েছে। তবে- ট্যাক্সের বিষয়টি নিয়ে এখনো স্বস্তি ফেরাতে পারছেন না। সিলেট নগরে এখনো কার্যকর কোনো হোল্ডিং ট্যাক্স চালু করা হয়নি। সাবেক মেয়ররা নিজেদের ক্ষমতা বলে কমিয়ে এ ট্যাক্স আদায় করেছেন। ফলে বিগত পরিষদ সিলেট সিটি করপোরেশনের জন্য হোল্ডিং ট্যাক্স নির্ধারণ করে গিয়েছিল সেটি নতুন করে চালু করা নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। এ নিয়ে নগরবাসীর মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। আন্দোলনও দানা বাঁধছে নগরে। প্রতিদিন নগরীর কোথাও না কোথাও আন্দোলন চালাচ্ছেন নগরবাসী। সিলেট নাগরিকবৃন্দের পক্ষ থেকে রি-এসেসমেন্টের দাবি জানিয়েছে স্মারকলিপি দেয়া হয়েছে। মেয়র তার সিদ্ধান্তেই অনড় রয়েছেন। তিনি রি-এসেসমেন্টে না গিয়ে রিভিউ করার পক্ষে সিদ্বান্ত নিয়েছেন। আর পরিষদকে নিয়ে এ সিদ্ধান্তের পক্ষে রয়েছেন নির্বাচিত কাউন্সিলররা। এতে করে মুখোমুখি হয়ে পড়েছেন জনপ্রতিনিধি ও নাগরিকরা।

মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী জানিয়েছেন, আলোচনা করে সবকিছুর সমাধান সম্ভব। নগরের প্রতিটি মানুষকে আমরা ট্যাক্সের আওতায় নিয়ে আসতে চাই। এটা নগরবাসীর স্বার্থের জন্য করা হচ্ছে। এখন আস্থা ফেরাতে হবে। এই আস্থা ফেরাতে কাজ করছে সিলেট সিটি করপোরেশন। সিলেট সিটি করপোরেশনের জনসংযোগ শাখার প্রধান সাজলু লস্কর মানবজমিনকে জানিয়েছেন, মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী রিভিউ বোর্ড গঠনের সিদ্ধান্ত নেয়ার পাশাপাশি সুশীল সমাজের সঙ্গে এ নিয়ে আলোচনায় বসতে যাচ্ছেন। কেন এই ক্ষোভ- এ ব্যাপারে বসে যখন আলোচনা হবে তখন হয়তো বিষয়টির সুন্দর সমাধান আসবে।

তিনি বলেন, আগামীকাল সন্ধ্যায় নগরের আমান উল্লাহ কমিউনিটি সেন্টারে এ ব্যাপারে মেয়র আলোচনায় বসবেন। এখানে নগরের সুশীল সমাজের বাসিন্দাদের দাওয়াত দেয়া হচ্ছে। এদিকে, সিলেট নাগরিকবৃন্দের আহ্বায়ক ও সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট ইইউ শহীদুল ইসলাম হোল্ডিং ট্যাক্স নিয়ে তাদের স্পষ্ট বক্তব্য উপস্থাপন করেছেন। সম্প্রতি তিনি নগর কর্তৃপক্ষের কাছে এ ব্যাপারে লিখিতও দিয়েছেন। সেখানে রি-এসেসমেন্টের ব্যাপারে তাদের অবস্থান পরিষ্কার করেছেন। তার সঙ্গে সিলেট নগরের সুধীজনেরা একই মতামত জানিয়ে এসেছেন। নগর কর্মকর্তারা জানিয়েছেন, মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী একদিকে রিভিউ বোর্ড গঠন করছেন। অন্যদিকে; নগরবাসীর সঙ্গে আলোচনা করবেন। দুটি জায়গায়ই হোল্ডিং ট্যাক্স নিয়ে সরাসরি আলোচনার সুযোগ তৈরি হচ্ছে। আর এ দুটি বিষয়ে সফল হলে রি-এসেসমেন্টের পথে না গিয়ে সমাধান হতে পারে সিলেটের আলোচিত এ ইস্যু।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// শাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park