1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

ইতালির স্বপ্ন হারালো সড়কে

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ মে, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :বাবা-মায়ের একমাত্র সন্তান মিজান। বাবা মারা যাওয়ার পর ডানপিটে স্বভাবের এই তরুণের স্বপ্ন জাগে ইউরোপে গিয়ে উন্নত জীবন গড়ার। বহু চেষ্টা করেও এক সময় হাল ছেড়ে চলে যান মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে। সেখানে গিয়েও আবার উঁকি দেয় সেই স্বপ্নের। সেখান থেকেই পরিকল্পনা সাজান কিভাবে থিতু হওয়ায় যায় ইউরোপে। চলে আসেন দেশে। কাজ শুরু করেন ইতালি যেতে। কিন্তু সব স্বপ্ন আর পরিকল্পনা হারিয়ে গেলে। ইতালির স্বপ্ন হারালো সড়কে মৃত্যুতে।

গত বৃহস্পতিবার দিবাগত রাতে এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারান এই যুবক। মিজান আহমদ (২৩) সিলেটের বিয়ানীবাজার উপজেলার নিদনপুর গ্রামের মৃত হেলাল উদ্দিনের ছেলে।

জানা গেছে, রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত হন মিজান। পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎকরা তাকে মৃত ঘোষনা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবদুলাল ধর  জানান, মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ঐ যুবক গুরুতর আঘাতে মৃত হয়। লাশ পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে।

মিজানের পরিবার জানায়, পরিবারে মা আর দুই বোন নিয়ে তাদের সংসার। দুই বছর আগে মারা যান মিজানের পিতা। সে সময় ছেদ পড়ে পড়ালেখায়। এসএসসি পাশ করে আর ভর্তি হননি কলেজে। পাড়ি জমান দুবাই (সংযুক্ত আরব আমিরাত)। সেখান গত রমজান মাসে দেশে ফিরে ইতালি যাওয়ার জন্য কাগজপত্র রেডি করছিলেন। এজন্য টাকার ব্যবস্থা করে রেখেছিলো পরিবার।

নিহত মিজানের চাচাতো ভাই খন্দকার লোকমান হোসেন বলেন, মিজান দুবাই থেকে রমজান মাসে দেশে আসে ইতালিতে কাগজ জমা দেওয়ার কাজ এগোচ্ছিলেন। কিন্তু স্বপ্ন পুরণের আগেই এমন টগবগে প্রাণ ঝরে যাওয়ায় আমরা পুরো বাকরুদ্ধ। একমাত্র ছেলেকে হারিয়ে দিশেহারা মা। বারবার মূর্ছা যাচ্ছেন তিনি।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// শাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park