1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

কমলগঞ্জে প্রতীক পেয়ে প্রচারণায় নেমেছেন প্রার্থীরা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোটে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা নির্বাচনের রিটার্নি কর্মকর্তার কার্যালয় থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
সর্বশেষ খবর সিলেট ভয়েস গুগল নিউজ চ্যানেলে।

কমলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বর্তমান চেয়ারম্যান অধ্যাপক মো.রফিকুর রহমান পেয়েছেন ‘আনারস’ প্রতীক। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইমতিয়াজ আহমেদ বুলবুল পেয়েছেন ‘মোটরসাইকেল’ এবং চা শ্রমিক নারী নেত্রী গীতা রাণী কানু ‘ঘোড়া’ প্রতীক পেয়েছেন।

ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. সিদ্দেক আলী ‘তালা’, মো. আলমগীর চৌধুরী ‘চশমা’, মো. আব্দুল ওহাব ‘বৈদ্যুতিক বাল্ব’, নিরঞ্জন দেব ‘মাইক’ ও সুনীল কুমার মৃধা ‘টিউবওয়েল’ প্রতীক পেয়েছেন।

এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বিলকিস বেগম ‘পদ্মফুল’ ও মুন্না দেব রায় পেয়েছেন ‘ফুটবল’ প্রতীক।

কমলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহীনা আক্তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতীক পাওয়ার পর প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। উপজেলার ৯ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমেও চালিয়ে যাচ্ছেন ব্যাপক প্রচার প্রচারণা।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা জয়নাল আবেদীন জানান, কমলগঞ্জ উপজেলায় তিন পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। আচরণবিধি মেনে আজ থাকেই প্রার্থীরা প্রচার প্রচারণা চালাতে পারবেন।

উল্লেখ্য, তৃতীয় ধাপে আগামী ২৯ মে কমলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// শাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park