1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

গোলাপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু

  • প্রকাশের সময় : সোমবার, ১৩ মে, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :সিলেটের গোলাপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে রাব্বি আহমদ (১৭) নামে এক কিশোরের মৃত্যু ঘটেছে। নিহত রাব্বি গোলাপগঞ্জ পৌরসভা এলাকার ৯ নং ওয়ার্ডের রণকেলী দক্ষিণভাগ গ্রমের শামেল আহমদের ছেলে।

সোমবার সকালে সিলেট মহানগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, রাব্বির বাবা একজন সিএনজি অটোরিকশা চালক। সে টাইলস মিস্ত্রির সহকারী ছিলো। ৪ দিন আগে গোলাপগঞ্জ পৌরসদরের কদমতলা এলাকায় একটি দোকানে টাইলস ফিটিংয়ের কাজের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাব্বি গুরুতর আহত হয়। পরে তাকে সিলেটে নিয়ে একটি হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল পৌনে ১১টার দিকে সে মৃত্যুরবরণ করে।

এদিকে, রাব্বির মৃত্যুতে গভীর শোক এবং তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন রণকেলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির অন্যতম সদস্য, রণকেলী নুরুপাড়া ইয়ং সোসাইটির প্রধান উপদেষ্টা ও গোলাপগঞ্জ পৌরসভা এলাকার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// শাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park