1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সেন্সর বোর্ডের সদস্য হলেন পূর্ণিমা

  • প্রকাশের সময় : সোমবার, ১৩ মে, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :বর্তমানে অনেকটাই অনিয়মিত ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। এবার বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য হলেন তিনি। আগামী এক বছরের জন্য বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড পুনর্গঠন করা হয়েছে।

রোববার ১৫ সদস্যের এ বোর্ড গঠন করা হয়।

সেন্সর বোর্ড সূত্রে জানা যায়, নতুন এই বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তথ্য সচিব। তিনি আগামী এক বছর সেন্সর বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।

এছাড়া তথ্যমন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ের ৬ জন সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া বাকি আটজন সদস্য হিসেবে রয়েছেন।

তারা হলেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াৎ, অভিনেত্রী সুজাতা আজিম, চলচ্চিত্র প্রযোজক খোরশেদ আলম খসরু, চলচ্চিত্র পরিচালক জাহাঙ্গীর আলম, অভিনেত্রী অরুণা বিশ্বাস, অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা, অভিনেতা আজিজুল হাকিম, অভিনেত্রী রোকেয়া প্রাচী ও সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান খালেদা বেগম।

এদিকে, পূর্ণিমার হাতে রয়েছে বেশ কয়েকটি সিনেমা। এর মধ্যে ‘গাঙচিল’র কাজ শেষ হয়েছে। এ বছরের শেষে দিকে সিনেমাটি প্রেক্ষাগৃহে আসতে পারে। এ ছাড়া ‘জ্যাম’ সিনেমার শুটিং শেষ হয়নি এখনো।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// শাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park