1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

মৌলভীবাজারের রাজনীতিতে প্রথম তৃতীয় লিঙ্গের জারা

  • প্রকাশের সময় : রবিবার, ১২ মে, ২০২৪

মৌলভীবাজার সংবাদদাতা :বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলার সহকারী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন তৃতীয় লিঙ্গের জারা ইসলাম। তিনি মৌলভীবাজার ছাত্র রাজনীতির ইতিহাসে প্রথম তৃতীয় লিঙ্গের ছাত্র নেতা।

শুক্রবার (১০ মে) বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, মৌলভীবাজার জেলা সংসদের ২৯তম কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক মাহির শাহরিয়ার রেজার উপস্থিতিতে কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হন প্রশান্ত কৈরী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন প্রিন্স রায় পিয়াস। ১৭ সদস্য বিশিষ্ট কমিটিতে সহকারী সাধারণ সম্পাদক নির্বাচিত হন ছাত্রনেতা জারা ইসলাম।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ভাষা আন্দোলনের অগ্নীগর্ভ থেকে জন্ম নিয়ে দেশের সকল ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি তৃতীয় লিঙ্গের অধিকারসহ গণতান্ত্রিক বিভিন্ন সংগ্রামে নতুন নতুন ইতিহাস রচনা করেছে। জারা ইসলামকে মৌলভীবাজার জেলার সহকারী সাধারণ সম্পাদক নির্বাচিত করা প্রগতিশীল ছাত্র আন্দোলনের নতুন অধ্যায়।

জারা ইসলাম শ্রীমঙ্গল সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// শাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park