1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সিলেট নগরকে যানজটমুক্ত করতে শাবিপ্রবিতে কর্মশালা মঙ্গলবার

  • প্রকাশের সময় : রবিবার, ১২ মে, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :সিলেট শহরকে যানজটমুক্ত করে গড়ে তোলতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ‘নগর পরিবহন উন্নয়ন: সুযোগ এবং চ্যালেঞ্জ’ শীর্ষক কর্মশালার আয়োজন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং (সিইই) বিভাগের উদ্যোগে এবং সিআটিসি সিইই সাস্ট’র সহযোগিতায় সিলেট সিটি কর্পোরেশনকে নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হবে মঙ্গলবার (১৪ মে)।

রোববার (১২ মে) দুপুরে শাবি প্রেসক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন অনুষ্ঠানের আহ্বায়ক সহযোগী অধ্যাপক ইঞ্জিনিয়ার শিল্পী রাণী বসাক।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আগামী মঙ্গলবার (১৪ মে) সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে এবং সিআটিসি সিইই সাস্ট’র সহযোগিতায় ‘নগর পরিবহন উন্নয়ন: সুযোগ এবং চ্যালেঞ্জ’ শীর্ষক কর্মশালার আয়োজন করা হয়েছে।

কর্মশালায় সিলেট শহরকে যানজটমুক্ত করতে বর্তমানে শহরে সংগঠিত বিভিন্ন ধরণের যানজটসমস্যা সনাক্তকরণ ও সমাধানের উপায়গুলো সিটি কর্পোরেশনকে অবহিত করা হবে। সিলেটকে বসবাস উপযোগী একটি শহর হিসেবে গড়ে তোলতে সিইই বিভাগ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ধাপে ধাপে আরো উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। কারণ এইবিশ্ববিদ্যালয়ের প্রতি সিলেটের মানুষের অনেক প্রত্যাশা ও অধিকার রয়েছে। এরই দায়বদ্ধতা থেকে আমাদের এ উদ্যোগ।

তিনি আরও বলেন, এই কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।

এতে আলোচক হিসেবে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের প্রজেক্ট পরিচালক (পেইস-১) অতিরিক্ত সচিব ইঞ্জিনিয়ার মো. আনিসুর রহমান, ট্রাফিক ব্যবস্থাপনার সার্বিক চিত্র তুলে ধরবেন ট্রাফিক ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ অধ্যাপক ড. মোহাম্মদ বশিরুল হক।

অনুষ্ঠানে সহ-সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন শাবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ রেজা সেলিম, পুর ও পরিবেশ কৌশল বিভাগের প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ মিসবাহ উদ্দিন।

অনুষ্ঠানে মডারেটর হিসেবে থাকবেন আইইবি সিলেট সেন্টার’র চেয়ারম্যান সি.ই.ই বিভাগের অধ্যাপক ড. মো. জহির বিন আলম। এই কর্মশালায় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের মধ্যে পিডব্লিওডি, এলজিইডি, এসসিসি, আরএইচডি, সিএএবি, সাস্ট ইঞ্জিনিয়ারিং সেকশন, বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে ওআএ ফিল্ড প্রফেশনাল প্রকৌশলী, সিলেট আইইবি সেন্টারের এক্সিকিউটিভ কমিটির সদস্য অংশ নিবে। এছাড়াও সিইই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যগণ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও বিভাগের বর্তমান শিক্ষার্থীরা অংশ নিবেন। অনুষ্ঠানটি অনলাইন মাধ্যমেও সরাসরি সম্প্রচার করা হবে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// শাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park